রাজুর দেখা খাতগুলো সমুদ্র তলদেশের কোন অংশে পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।
উত্তর: রাজুর দেখা খাতগুলো হচ্ছে গভীর সমুদ্রখাত। গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সমুদ্রখাত প্লেট সীমানায় অবস্থিত হয়। এ সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এসব খাতের সৃষ্টি হয়েছে। এগুলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। এগুলোর গভীরতা সমুদ্রপৃষ্ঠ হতে ৫৪০০ মিটারের অধিক। প্রশান্ত মহাসাগরেই গভীর সমুদ্রখাতের সংখ্যা অধিক। এ সকল গভীর সমুদ্রখাতের মধ্যে দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ম্যারিয়ানা খাত সর্বাপেক্ষা গভীর। এর গভীরতা প্রায় ১০,৮৭০ মিটার।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৬ : বারিমণ্ডল CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৬ : বারিমণ্ডল · সৃজনশীল
রাজুর দেখা খাতগুলো সমুদ্র তলদেশের কোন অংশে পরিলক্ষিত হয়? বিশ্লেষণ করো।
উদ্দীপক
Combined · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর