ছকে 'X [গণিত] ও 'Y [গণিত] ঋতুর তাপমাত্রার পার্থক্য হওয়ার কারণ কী? বিশ্লেষণসহ মতামত দাও।
উত্তর: ছকের X ও Y ঋতু যথাক্রমে বর্ষা ও শীত। এ দুই ঋতুতে সূর্যের অবস্থানের কারণে বাংলাদেশে তাপমাত্রার পার্থক্য হয়। বর্ষাকালে সূর্য বাংলাদেশের প্রায় মধ্যভাগে লম্বভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। কিন্তু আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত (প্রায় ৮০ ভাগ) হয় বলে এসময় অধিক তাপমাত্রা অনুভূত হয় না। আবার, শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে থাকায় সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে (বাংলাদেশ উত্তর গোলার্ধে) এবং উত্তাপের পরিমাণ কমে যায়। এ সময় দেশের দক্ষিণের সমুদ্র উপকূল থেকে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। এ কারণে শীতকালে বাংলাদেশে তাপমাত্রা খুবই কম থাকে। সুতরাং, দেখা যাচ্ছে বাংলাদেশে শীত ও বর্ষা ঋতুতে তাপমাত্রার পার্থক্য থাকলেও তা চরমভাবাপন্ন নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
ছকে 'X ও 'Y ঋতুর তাপমাত্রার পার্থক্য হওয়ার কারণ কী? বিশ্লেষণসহ মত…
উদ্দীপক

Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর