উদ্দীপকের A ও C ঋতুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A ও C যথাক্রমে বাংলাদেশের বর্ষা ও গ্রীষ্ম ঋতু নির্দেশ করে। বাংলাদেশে মার্চ থেকে মে গ্রীষ্মকাল ও জুন থেকে অক্টোবর মাস বর্ষাকাল। সাধারণত তাপমাত্রা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনের ওপর নির্ভর করে এই দুই ঋতুর মধ্যে পার্থক্য দেখা দেয়। তাপমাত্রা: গ্রীষ্মকালে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এসময় তাপমাত্রা ২১° থেকে ৩৪° সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস। অন্যদিকে, বর্ষাকাল তুলনামূলকভাবে কম উষ্ণ থাকে। এসময় গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস। বৃষ্টিপাত : গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও তা বার্ষিক বৃষ্টিপাতের ২০ ভাগ। মূলত কালবৈশাখী ঝড়ের কারণেই এসময় বৃষ্টিপাত হয়। এসময়ের গড় বৃষ্টিপাত ৫১ সেন্টিমিটার। বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যা মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ। বায়ুপ্রবাহ: গ্রীষ্মকালে বাংলাদেশে দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠলে উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু প্রবাহের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে এসময় বজ্রসহ বৃষ্টিপাত হয়। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে পরিণত হয়। পরিশেষে বলা যায়, এদেশের জলবায়ুতে বর্ষাকাল ও গ্রীষ্মকালের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
উদ্দীপকের A ও C ঋতুর মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো।
উদ্দীপক

Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর