দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'S [গণিত] ও 'B [গণিত] অঞ্চলদ্বয় চিহ্নিতপূর্বক কোন অঞ্চলটির ভূমি কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অধিক উপযোগী? তোমার মতামতের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'S [গণিত] অঞ্চল প্লাইস্টোসিনকালের সোপানসমূহের মধুপুর ও ভাওয়ালের গড় এবং 'B [গণিত] অঞ্চল সমুদ্রসমতল থেকে ৮ মিটার উঁচু নারায়ণগঞ্জ ও যশোর যা সাম্প্রতিককালের প্লাবনসমভূমির অন্তর্গত। উল্লিখিত দুটি অঞ্চলের মধ্যে সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত যশোর ও নারায়নগঞ্জের ভূমি কৃষিকাজের জন্য অধিক উপযোগী। বাংলাদেশের সমগ্র ভূভাগের ৮০% ভূভাগ নদীবিধৌত প্লাবন সমভূমি দ্বারা গঠিত। নদী দ্বারা এ অঞ্চলের ভূমিগুলো সৃষ্টি হয় বলে বেশিরভাগ ভূমিতেই পলি জমা হয় এবং ভূভাগগুলো উর্বর প্রকৃতির হয়। তাছাড়া এ অঞ্চলের ভূপ্রকৃতির অধিকাংশই সমতল। মাটির উর্বরতা ও সমতল ভূমির কারণে এখানে কৃষিকাজের অনুকূল অবস্থা বিরাজ করে। এ অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষাবাদ করা হয়। খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভূট্টা প্রভৃতি এবং অর্থকরী ফসলের মধ্যে পাট, ইক্ষু প্রভৃতি চাষ করা হয়। এ কারণে এদেশকে কৃষিপ্রধান দেশও বলা হয়। সুতরাং বলা যায়, উদ্দীপকের উল্লিখিত সাম্প্রতিককালের প্লাবন সমভূমি তথা নারায়ণগঞ্জ ও যশোর কৃষিজাত দ্রব্য উৎপাদনের ক্ষেত্রে অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
দৃশ্যকল্প-২ এ উল্লিখিত 'S ও 'B অঞ্চলদ্বয় চিহ্নিতপূর্বক কোন অঞ্চলট…
উদ্দীপক

Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর