বৈদেশিক বাণিজ্যে চিত্রের ' [গণিত] ' চিহ্নিত নদীটির অবদান মূল্যায়ন করো।
উত্তর: [গণিত] চিহ্নিত নদীদ্বয় যথাক্রমে কর্ণফুলী ও ব্রহ্মপুত্র। কাসালং, হালদা, বোয়ালখালী কর্ণফুলীর প্রধান উপনদী। অন্যদিকে ধরলা ও তিস্তা ব্রহ্মপুত্রের উপনদী। নদীদ্বয়ের মধ্যে বাংলাদেশের অর্থনীতিতে কর্ণফুলী নদীর গুরুত্ব অত্যধিক। ব্রহ্মপুত্র নদী যোগাযোগ, সেচ ও মৎস্য শিকার ইত্যাদি প্রয়োজনে কাজে লাগলেও তা সারাদেশের ব্যাপকভাবে প্রভাব বিস্তারকারী নয়। অন্যদিকে কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে কাপ্তাই নামক স্থানে যে পানিবিদ্যুৎ কেন্দ্র স্থাপিত হয়েছে তা দেশের শক্তি সম্পদের অন্যতম উৎস। প্রায় ২০০ মেগাওয়াট বিদ্যুৎ এখান থেকে সরবরাহ করা হয়। কর্ণফুলী পানিবিদ্যুৎ কেন্দ্র থেকে প্রাপ্ত স্বল্পমূল্যের বিদ্যুৎ শক্তির কারণে বাংলাদেশের শিল্প কলকারখানা স্থাপন ও সম্প্রসারণ গতিশীল হচ্ছে। বিদ্যুতের সহজলভ্যতার কারণে ভূগর্ভস্থ পানি উত্তোলনের মাধ্যমে বিপুল পরিমাণ এলাকায় সেচ সুবিধা অর্জন সম্ভব হয়েছে। জলোচ্ছ্বাসটি চট্টগ্রাম শহর ও চট্টগ্রাম সমুদ্রবন্দরসহ আশপাশের অঞ্চলকে বন্যার ব্যাপক ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করে চলেছে। কাপ্তাই লেককে কেন্দ্র করে যে মৎস্য শিল্প গড়ে উঠেছে তা থেকে বছরে ৭০০ টনেরও বেশি খাদ্যপানির মাছ উৎপাদিত হচ্ছে। এছাড়া কর্ণফুলী নদীর তীরে গড়ে ওঠা চট্টগ্রাম সমুদ্রবন্দর বাংলাদেশের প্রধান বন্দর। এ বন্দর দিয়ে দেশের মোট আমদানির ৮৫ শতাংশ এবং রপ্তানির ৮০ শতাংশ বাণিজ্য সম্পন্ন হয়। সুতরাং বলা যায়, বাংলাদেশের অর্থনীতিতে কর্ণফুলী নদীর গুরুত্ব অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
বৈদেশিক বাণিজ্যে চিত্রের ' ' চিহ্নিত নদীটির অবদান মূল্যায়ন করো।
উদ্দীপক

Combined · 2017
উত্তর
উত্তর