সাকিব ও তনয়ের এলাকায় ভূপ্রকৃতির মধ্যে কোনটি কৃষিকাজের জন্য অনুকূল? মতামত দাও।
উত্তর: সাকিব ও তনয়ের এলাকার ভূপ্রকৃতি যথাক্রমে টারশিয়ারি যুগের পাহাড় ও প্লাইস্টোসিনকালের সোপান এলাকা। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ অঞ্চলে পাহাড় হতে বনজঙ্গল কেটে কৃষিকাজ করা যায়। এ পদ্ধতিকে জুম চাষ বলে। জুম চাষ পদ্ধতিতে পাহাড় হতে জনজঙ্গল কেটে কৃষিকাজ করা এবং কয়েক বছর চাষাবাদ করার পর উক্ত জমি ত্যাগ করে অন্যস্থান পরিষ্কার করে চাষাবাদ করা হয়। এখানে ধান, চা, কলা, আনারস প্রভৃতি ফসল ভালো জন্মে। এছাড়াও পাহাড়ের গায়ে রাবার ও তুলা চাষ করা হয়। অপরদিকে, প্লাইস্টোসিনকালের সোপান এলাকা তথা বরেন্দ্রভূমি, মধুপুর ও ভাওয়ালের গড় এবং লালমাই পাহাড় এলাকার মাটির রং লাল ও কংকরময় বলে এ অঞ্চল শস্য চাষের উপযোগী নয়। উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, প্লাইস্টোসিনকালের সোপান এলাকায় কৃষি জমির পরিমাণ বৃদ্ধি করেও অধিক ফসল উৎপাদন সম্ভব নয়। কিন্তু টারশিয়ারি যুগের পাহাড়সমূহে মৃত্তিকা উর্বর বলে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অথবা বনজঙ্গল কেটে কৃষিজমির পরিমাণ বৃদ্ধি করে অধিক ফসল উৎপাদন সম্ভব।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
সাকিব ও তনয়ের এলাকায় ভূপ্রকৃতির মধ্যে কোনটি কৃষিকাজের জন্য অনুকূল? …
উদ্দীপক
Jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর