উদ্দীপকে 'A [গণিত] ও 'B [গণিত] চিহ্নিত স্থান দুটির কোনটি দেশের অর্থনীতিতে অধিক গুরুত্ব রাখে- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের A চিহ্নিত অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড় এবং B চিহ্নিত অঞ্চলটি হলো বাংলাদেশের প্লাবন সমভূমির অন্তর্গত সুন্দরবন অঞ্চল। A চিহ্নিত অঞ্চলটি পাহাড়-পর্বতবেষ্টিত ভূমিরূপ অঞ্চল। টারশিয়ারি যুগের বেলেপাথর ও কার্দম শিলা হতে এ ভূমিরূপের মৃত্তিকা গঠিত হয়েছে। এ অঞ্চলের মৃত্তিকায় অম্লের পরিমাণ বেশি থাকায় মৃত্তিকায় উর্বরাশক্তি খুবই কম। এ ধরনের পাহাড়িয়া অঞ্চলে চা ও জুম চাষ হয়। এছাড়া লেবু, আনারস, রাবার প্রভৃতি চাষও হয়ে থাকে। এছাড়া এ অঞ্চলের বনভূমি থেকে বিভিন্ন ধরনের কাঠ সংগ্রহ করা হয়। এ অঞ্চলের বাঁশ ও বেতের উপর নির্ভর করে রাঙামাটির চন্দ্রঘোনায় একটি কাগজ কলও প্রতিষ্ঠিত হয়েছে। অপরদিকে B চিহ্নিত অঞ্চলটি সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। নদীবাহিত পলি পড়ার কারণে এ অঞ্চলের মাটি বেশ উর্বর। এ অঞ্চলে সারা বছরব্যাপী বিভিন্ন ধরনের (যেমন, ধান, পাট) ফসলের চাষ করা হয়। এছাড়া পলি মাটির কারণে এখানে প্রচুর শাক-সবজি উৎপন্ন হয়। তবে এ অঞ্চলে সমুদ্রের জোয়ার-ভাটার কারণে জমিতে লবণাক্ততাও পরিলক্ষিত হয়, যা ফসলকে ক্ষতিগ্রস্ত করে। এ অঞ্চলের লবণাক্ত পানিতে চিংড়িং ঘের তৈরি করে গলদা ও বাগদা প্রকৃতির চিংড়ি চাষ করা হয়, যা বিদেশে রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা হয়। এছাড়া সুন্দরবন থেকে বিভিন্ন ধরনের কাঠ, মধু, মোম ইত্যাদি আহরণ করা হয়। সুন্দরবনের সুন্দরী কাঠের উপর নির্ভর করে খুলনায় দেশের একমাত্র নিউজপ্রিন্ট কারখানা গড়ে ওঠেছে। সুতরাং উপরোক্ত আরোচনা থেকে যায় 'A [গণিত] অঞ্চল থেকে 'B [গণিত] অঞ্চলটি দেশের অর্থনীতির জন্য অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
উদ্দীপকে 'A ও 'B চিহ্নিত স্থান দুটির কোনটি দেশের অর্থনীতিতে অধিক …
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর