'B [গণিত] ও 'C [গণিত] এর মধ্যে কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বসবাসের জন্য অধিক উপযোগী? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: মানচিত্রে 'B [গণিত] স্থান হলো বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং 'C [গণিত] স্থান হলো এদেশের সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। দুটি অঞ্চলের মধ্যে 'C [গণিত] অবস্থান তথা প্লাবন সমভূমি অঞ্চলটি বসবাসের অধিক উপযোগী। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো- মানব বসতি গড়ে উঠে কিছু কিছু বিষয়কে কেন্দ্র করে। যেমন- খাদ্য, বাসস্থান, ব্যবসা-বাণিজ্যের অনুকূল পরিবেশ, উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি বিষয়। উদ্দীপকে 'C [গণিত] স্থান দক্ষিণ-পশ্চিমাংশের বেশ কিছু জেলাকে (কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, বরিশাল, খুলনা, পটুয়াখালী) বুঝানো হয়েছে। এসব জেলাগুলোর ভূপ্রকৃতি পর্যালোচনা করলে দেখা যায় এগুলো সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত। এখানকার ভূমিগুলো সমতল এবং উর্বর মৃত্তিকা দ্বারা গঠিত। এ কারণে এখানে কৃষি ফসল ভালো হয়, সমতল হয়, মানুষ ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করে। নদীবিধৌত অঞ্চল বলে নদীপথে ব্যবসা-বাণিজ্যের জন্য পণ্যসামগ্রী সহজে একস্থান হতে অন্যস্থানে নেয়া সহজ হয়। অপরদিকে 'B [গণিত] স্থান তথা দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য চট্টগ্রাম। জেলাগুলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্ভুক্ত। এখানে বন্ধুর। ভূপ্রকৃতি। পাহাড়ি অঞ্চল, প্রতিকূল জলবায়ু, মৃত্তিকা অনুর্বর, বেলে পাথর ও শেল দ্বারা গঠিত হওয়ায় কৃষিকাজ ভালো হয় না। ভূমি উঁচু-নিচু হওয়ায় ঘরবাড়ি নির্মাণ করা ও যোগাযোগ ব্যবস্থা করার জন্য রাস্তাঘাট নির্মাণ করা কষ্টসাধ্য। সুতরাং বলা যায়, 'B [গণিত] স্থানের চেয়ে 'C [গণিত] স্থান তথা সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে মানব বসবাসের অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
'B ও 'C এর মধ্যে কোন ভূপ্রাকৃতিক অঞ্চলটি বসবাসের জন্য অধিক উপযোগী…
উদ্দীপক

Barisal · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর