ছকের 'X [গণিত] দ্বারা চিহ্নিত নদীটির গতিপথ বর্ণনা করো।
উত্তর: ছকের 'X [গণিত] দ্বারা চিহ্নিত নদীটি হলো 'মেঘনা'। উক্ত নদীটির গতিপথ বর্ণনা করা হলো- আসামের বরাক নদী নাগা-মণিপুর অঞ্চল থেকে উৎপন্ন হয়ে সুরমা ও কুশিয়ারা নামে বিভক্ত হয়ে বাংলাদেশের সিলেট জেলায় প্রবেশ করেছে। উত্তরের শাখা সুরমা পশ্চিম দিকে সিলেট, ছাতক, সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে প্রবাহিত হয়েছে। আজমিরীগঞ্জের কাছে উত্তর সিলেটের সুরমা, দক্ষিণ সিলেটের কুশিয়ারা নদী এবং হবিগঞ্জের কালনী নদী একসঙ্গে মিলিত হয়েছে। পরে কালনী, সুরমা ও কুশিয়ারার মিলিত প্রবাহ কালনী নামে দক্ষিণে কিছু দূর প্রবাহিত হয়ে মেঘনা নাম ধারণ করেছে। মেঘনা ভৈরব বাজারের দক্ষিণে প্রবাহিত হয়ে চাঁদপুরের কাছে পদ্মার সঙ্গে মিলিত হয়ে মেঘনা নামে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মনু, বাউলাই, তিতাস, গোমতী, মেঘনার উপনদী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
ছকের 'X দ্বারা চিহ্নিত নদীটির গতিপথ বর্ণনা করো।
উদ্দীপক

Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর