চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত ভূপ্রাকৃতিক অঞ্চল গুলোর ভূগাঠনিক বৈশিষ্ট্য কি একই রূপ? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে, 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত ভূ-প্রাকৃতিক অঞ্চলগুলো হলো যথাক্রমে টারশিয়ারি যুগের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। উপরিউক্ত ভূ-প্রাকৃতিক অঞ্চলস মূহের ভূ-গাঠনিক বৈশিষ্ট্য একই রকম নয়। নিম্নে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- 'B [গণিত] দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ, যা ভূ-আলোড়নের ফলে পাললিক শিলা ভাঁজ খেয়ে গঠিত হয়েছে। অন্যদিকে 'C [গণিত] সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি নদী অববাহিকায় বছরের পর বছর বন্যার সাথে বয়ে আসা পলিমাটি সঞ্চিত হয়ে গঠিত হয়েছে। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় সমূহ শক্ত বেলেপাথর, শেল এবং কদর্ম শিলা দ্বারা গঠিত। অন্যদিকে, প্লাবন সমভূমি নরম পলি, বালি এবং কাদা দ্বারা গঠিত। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ উঁচু-নিচু, খাড়া ঢালবিশিষ্ট। অন্যদিকে, প্লাবন সমভূমি বর্তমান কালের নদ-নদীর প্রবাহের ফল। এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় সমূহ টারশিয়ারি যুগে ভাঁজ বা উত্তোলিত শিলা হতে সৃষ্টি। অপরদিকে, প্লাবন সমভূমি সাম্প্রতিককালে নদীর সঞ্চয়জাত সমভূমি। সুতরাং উপরিল্লিখিত ভূমিরূপ অঞ্চল দুটির ভূ-প্রাকৃতিক গাঠনিক বৈশিষ্ট্য লক্ষ করলে দেখা যায়, দুটি অঞ্চলের ভূ-গাঠনিক বৈশিষ্ট্য ভিন্ন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
চিত্রে 'B ও 'C দ্বারা চিহ্নিত ভূপ্রাকৃতিক অঞ্চল গুলোর ভূগাঠনিক বৈ…
উদ্দীপক

Jessore · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর