চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত ভূপ্রাকৃতিক অঞ্চল গুলোর গঠনগত বৈশিষ্ট্য কি একইরূপ? তুলনামূলক বিশ্লেষণ করো।
উত্তর: চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] দ্বারা চিহ্নিত বাংলাদেশের দুটি ভূ-প্রাকৃতিক ছোটো অঞ্চল। 'B [গণিত] দ্বারা বরেন্দ্রভূমি ও 'C [গণিত] দ্বারা প্লাবন সমভূমিকে বোঝানো হয়েছে। উক্ত দুটি ভূ-প্রাকৃতিক অঞ্চল দুটির গঠনগত বৈশিষ্ট্য একই রূপ নয়। নিচে ভূ-প্রাকৃতিক অঞ্চল দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করা হলো: 'B [গণিত] অর্থাৎ বরেন্দ্রভূমি হলো প্লাইস্টোসিন যুগের প্রাচীন সোপান বা উঁচু ভূমি যা গঠিত হয়েছে লালচে ও ধূসর রঙের প্রাচীন পলিমাটি দ্বারা। এটি চারপাশের প্লাবন সমভূমি হতে অপেক্ষাকৃত বেশ উঁচু। এর গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ হতে প্রায় ১৫ থেকে ৩০ মিটার পর্যন্ত হয়ে থাকে। এর মাটি বেশ শক্ত এবং মূলত প্রাচীন পলিমাটি দ্বারা গঠিত। এখানকার মাটিতে জৈব পদার্থ, নাইট্রোজেন, ফসফরাসের পরিমাণ কম। অপরদিকে, 'C [গণিত] অর্থাৎ সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি, যা নতুন বা নবীন যুগের সমতল ভূমি, যা নদনদীর বন্যায় সঞ্চিত পলি দ্বারা গঠিত। এটি প্রায় সমতল এবং উচ্চতায় সমুদ্রপৃষ্ঠের কাছাকাছি বা সামান্য উঁচুতে অবস্থান করে। প্রতিবছর বন্যার পানিতে বাহিত উর্বর নতুন গনি, বালি এবং কাদা দ্বারা গঠিত। নতুন পলিমাটি দ্বারা গঠিত হওয়ায় এখানকার মাটি অত্যন্ত উর্বর; যা কৃষিকাজের জন্য খুবই উপযোগী। সুতরাং বলা যায় যে, উপরিল্লিখিত ভূ-প্রাকৃতিক অঞ্চল গুলোর গঠন বৈশিষ্ট্যের তারতম্য পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
চিত্রে 'B ও 'C দ্বারা চিহ্নিত ভূপ্রাকৃতিক অঞ্চল গুলোর গঠনগত বৈশিষ…
উদ্দীপক

Dinajpur · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর