হেনরী পর্বতে শৃঙ্গ না থাকার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: হেনরী পর্বতে শৃঙ্গ না থাকার কারণ হলো এটি এক ধরনের ল্যাকোলিথ পর্বত। পৃথিবীর অভ্যন্তর থেকে গলিত শিলা বা ম্যাগমা বিভিন্ন গ্যাসের দ্বারা স্থানান্তরিত হয়ে ভূপৃষ্ঠে বের হয়ে আসার চেষ্টা করে। কিন্তু কোনো কোনো সময় এগুলো ভূপৃষ্ঠে না পৌঁছে ভূত্বকের নিচে একস্থানে জমাটবদ্ধ হয় এবং ঊর্ধ্বমুখী চাপের দ্বারা শিলাস্তর স্ফীত হয়ে ভূত্বকের অংশবিশেষ গম্বুজ আকার ধারণ করে। এভাবে হেনরী পর্বতের সৃষ্টি। এ পর্বতের ঢাল সামান্য খাড়া এবং স্বল্প অঞ্চলব্যাপী বিস্তৃত বলে কোনো শৃঙ্গ থাকে না।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
হেনরী পর্বতে শৃঙ্গ না থাকার কারণ ব্যাখ্যা কর।
উত্তর