'ক' ও 'গ' অঞ্চলের মধ্যে কোনটি কৃষিকাজের জন্য উপযুক্ত? যুক্তিসহ আলোচনা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' ও 'গ' অঞ্চল দুটি হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং সাম্প্রতিকালের প্লাবন সমভূমি অঞ্চল। এ দুটি অঞ্চলের মধ্যে সাম্প্রতিকালের প্লাবন সমভূমি অঞ্চল কৃষিকাজের জন্য উপযুক্ত। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জের পাহাড়ি এলাকাগুলো নিয়ে এ অঞ্চল গঠিত। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। এখানকার পার্বত্যভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী নয়। স্থানীয় অধিবাসিগণ জুম পদ্ধতিতে চাষাবাদ করে। পার্বত্য অঞ্চলে ধান, চা, রাবার, আনারস, বাঁশ, বেতের চাষ হলেও সামগ্রিকভাবে এ অঞ্চলের ভূমি কৃষি অনুপোযোগী। অন্যদিকে, বাংলাদেশের সমগ্র ভূভাগের ৮০% ভূভাগ নদীবিধৌত প্লাবন সমভূমি দ্বারা গঠিত; যা সাম্প্রতিককালের সৃষ্টি হয়েছে। নদী দ্বারা এ অঞ্চলের ভূমিগুলো সৃষ্টি হয় বলে বেশিরভাগ ভূমিতেই পলি জমা হয় এবং ভূভাগগুলো উর্বর প্রকৃতির হয়। তাছাড়া এ অঞ্চলের ভূ-প্রকৃতির অধিকাংশই প্রায় সমতল ধরনের। মাটির উর্বরতা ও সমতল ভূমির কারণে এসব ভূমিতে কৃষিকাজের অনুকূল অবস্থা বিরাজ করে। এ অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষাবাদ করা যায়। খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা প্রভৃতি অর্থকরী ফসলের মধ্যে পাট, ইক্ষু প্রভৃতি চাষ করা হয়। কৃষিকাজের সাথে এ অঞ্চলের মানুষগুলো তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাচ্ছে। কৃষির সাথে সম্পৃক্ত যেসব কর্মকাণ্ড যেমন- আবাদি জমিতে বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও উন্নত জাতের ফলমূল চাষাবাদ করে অনেকেই স্বাবলম্বী হচ্ছে। সুতরাং টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে কৃষিকাজের জন্য সাম্প্রতিককালের প্লাবন সমভূমিই অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
'ক' ও 'গ' অঞ্চলের মধ্যে কোনটি কৃষিকাজের জন্য উপযুক্ত? যুক্তিসহ আলোচ…
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর