ছকে উল্লিখিত 'X [গণিত] ও 'Y [গণিত] চিহ্নিত ঋতু দুটি ভিন্ন ধরনের ফসল উৎপাদনে ভূমিকা রাখে- উত্তরের পক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের ছকে 'X [গণিত] ও 'Y [গণিত] চিহ্নিত ঋতু দুটি হলো বর্ষা ও শীত ঋতু। ঋতু দুটি ভিন্ন ধরনের ফসল উৎপাদনে ভূমিকা রাখে। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত বর্ষা ঋতু। জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ুর চাপের পরিবর্তন ঘটে। এ বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ অধিক বলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এ সময় আউশ ধান, পাট, তুলা আখ, বাদাম এবং বিভিন্ন প্রকার সবজি জন্মে। অপরদিকে, আমাদের দেশে শীত ঋতুতে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস হয়। এ সময় উত্তর-পূর্ব মৌসুমি বায়ু আমাদের দেশে শৈত্যপ্রবাহের আগমন ঘটায়। এ ধরনের আবহাওয়ায় গম ও রবিশস্য উৎপন্ন হয়। গম ছাড়া অন্যান্য খাদ্যশস্যের মধ্যে তেলবীজ (তিল, সরিষা, বাদাম, তিসি) এবং ডাল (মসুর, মুগ, মটর, মাসকলাই, খেসারি) এবং ভুট্টা, যব, আলু, সবজি, ফলমূল প্রধান। সুতরাং বর্ষা ঋতু ও শীত ঋতুর মধ্যে তাপমাত্রা, বৃষ্টিপাত ও বায়ুপ্রবাহের ভিন্নতা রয়েছে। এ কারণে ঋতু দুটি ভিন্ন ধরনের ফসল উৎপাদনে ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
ছকে উল্লিখিত 'X ও 'Y চিহ্নিত ঋতু দুটি ভিন্ন ধরনের ফসল উৎপাদনে ভূম…
উদ্দীপক

Rajshahi · 2022
উত্তর
উত্তর