নদী নাব্যতা হারাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর: প্লাবন সমভূমির প্রায় সমস্ত অঞ্চলই নদীবিধৌত সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী সমতলভূমির উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে নদীগুলোর নাব্যতা হ্রাস পাচ্ছে। আবার, দেশের অভ্যন্তরে নদী ও জলাশয়গুলোর মধ্যে দুধারে অপরিকল্পিত বাঁধ, সড়ক, কলকারখানা, আবাসিক স্থাপনা নির্মাণ ও পয়ঃনিষ্কাশনের নির্গমন স্থান হিসেবে ব্যবহার, নদী দখল ও ভরাটকরণের ফলে দ্রুত নদীগুলো মরে যাচ্ছে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
নদী নাব্যতা হারাচ্ছে কেন? ব্যাখ্যা কর।
উত্তর