উদ্দীপকে 'X [গণিত] এবং 'Y [গণিত] চিহ্নিত ঋতু দুটির মধ্যে কোন ঋতুর বৃষ্টিপাত অর্থকরী ফসল চাষের জন্য বিশেষ উপযোগী? মতামত দাও।
উত্তর: ছকে 'X [গণিত] ও 'Y [গণিত] ঋতুদ্বয় হলো যথাক্রমে গ্রীষ্ম ও বর্ষা ঋতু। এ দু' ঋতুর মধ্যে গ্রীষ্ম ঋতু অর্থকরী ফসল উৎপাদনে অধিক ভূমিকা রাখে। যেসব ফসল সরাসরি বিক্রির জন্য চাষ করা হয় তাকে অর্থকরী ফসল বলে। বাংলাদেশের অর্থকরী ফসলের মধ্যে রয়েছে পাট, চা ও ইক্ষু। এসব ফসল বাংলাদেশের গ্রীষ্ম ঋতুতে উৎপাদন হয়ে থাকে। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত বর্ষা ঋতু। জুন মাসে বাংলাদেশের উপর সূর্যের অবস্থানের কারণে বায়ুর চাপের পরিবর্তন ঘটে। এ বায়ুতে জলীয়বাষ্পের পরিমাণ অধিক বলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। এ সময় আউশ ধান, পাট, বিভিন্ন প্রকার সবজি জন্মে। অপরদিকে, বাংলাদেশে মার্চ থেকে মে মাস (ফাল্গুন-জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্ম ঋতু। এ সময়ে দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ প্রবাহিত হয় এবং বজ্রসহ ঝড়বৃষ্টি হয়। এ ঋতুতে ধান, পাট, আখ, চা, সবজি প্রভৃতি ফসল উৎপাদিত হয়। গ্রীষ্ম ও বর্ষা উভয় ঋতুতেই অর্থকরী ফসল উৎপন্ন হয়। তবে গ্রীষ্ম ঋতুতে যেসব ফসল অধিক পরিমাণে উৎপন্ন হয় (যেমন- পাট, চা, আখ এবং বিভিন্ন প্রকার সবজিজাতীয় ফসল) তার জন্য গ্রীষ্ম ঋতু আদর্শ। সুতরাং গ্রীষ্ম ঋতু অর্থকরী ফসল উৎপাদনে অধিক ভূমিকা রাখে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
উদ্দীপকে 'X এবং 'Y চিহ্নিত ঋতু দুটির মধ্যে কোন ঋতুর বৃষ্টিপাত অর্…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর