রুনার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের ভূ-প্রকৃতির ভিত্তিতে কোন শ্রেণির অন্তর্ভুক্ত? বর্ণনা কর।
উত্তর: রুনার ভ্রমণকৃত অঞ্চলটি হলো বান্দরবান যা ভূপ্রকৃতি বিবেচনায় টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ, দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্গত। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। উদ্দীপকের দক্ষিণাঞ্চলের বাসিন্দা রুনার ভ্রমণকৃত অঞ্চলটি হলো বান্দরবান যেখানে সর্বোচ্চ শৃঙ্গ তাজিনডং অবস্থিত। আর বান্দরবান অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
রুনার ভ্রমণকৃত অঞ্চলটি বাংলাদেশের ভূ-প্রকৃতির ভিত্তিতে কোন শ্রেণির …
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর