অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জীবনযাপনের জন্য রুনার বসবাসকৃত এলাকাটি কি অধিক উপযোগী? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রুনা দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী একটি জেলার বাসিন্দা, যা সাম্প্রতিককালের প্লাবন সমভূমির অন্তর্গত এবং তার ভ্রমণকৃত অঞ্চলটি বান্দরবান বা টারশিয়ারি যুগের পাহাড়ের অন্তর্গত। অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও জীবনযাপনে তুলনামূলক বিবেচনায় রুনার বসবাসকৃত অঞ্চল অর্থাৎ সাম্প্রাতিককালের প্লাবন সমভূমিই বেশি উপযোগী। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং প্লাইস্টোসিনকালের সোপানসমূহ ছাড়া সমগ্র বাংলাদেশ নদীবিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। অসংখ্য ছোট-বড় নদী, বাংলাদেশের সর্বত্র জালের মতো ছড়িয়ে রয়েছে। সমভূমির উপর দিয়ে এসব নদী প্রবাহিত হওয়ার কারণে বর্ষাকালে বন্যার সৃষ্টি হয়। বছরের পর বছর এভাবে বন্যার সঙ্গে পরিবাহিত মাটি সঞ্চিত হয়ে এ প্লাবন ভূমি গঠিত হয়েছে। এ ভূমি উর্বর হওয়ায় কৃষির জন্য যেমন উপযুক্ত; তেমনি শিল্প-কারখানা, ব্যবসায়-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থার জন্য উপযুক্ত স্থান। বাংলাদেশের দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকাসহ বাংলাদেশের বেশিরভাগ অঞ্চল এ ভূমিরূপের অন্তর্গত। অন্যদিকে, বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের সমাজের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এগুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ টারশিয়ারি যুগের অন্তর্গত। এ অঞ্চল পর্বতময়, বন্ধুর প্রকৃতির, অনুন্নত যোগাযোগ ব্যবস্থার জন্য বসবাস উপযোগী নয়। সামগ্রিক দিক বিবেচনায় টারশিয়ারি যুগের পাহাড়িয়া অঞ্চল থেকে সাম্প্রতিককালের প্লাবন সমভূমিই বেশি বসবাস উপযোগী। অর্থাৎ রুনার বসবাসকৃত দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী এলাকায়ই অধিক উপযোগী।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
অর্থনৈতিক কর্মকাণ্ড এবং জীবনযাপনের জন্য রুনার বসবাসকৃত এলাকাটি কি অ…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর