চিত্রে 'B [গণিত] ও 'C [গণিত] নদী দুটির মধ্যে কোন নদীটি বাংলাদেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা রাখে- বিশ্লেষণ কর।
উত্তর: ছকে বর্ণিত 'B [গণিত] এবং 'C [গণিত] হলো যমুনা ও কর্ণফুলী নদী। এ দুটি নদীর মধ্যে কর্ণফুলী নদী বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যমুনা নদী বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নদী ময়মনসিংহ, দৌলতদিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ অঞ্চলের বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ, সেচ ও মৎস্য শিকার, পণ্যসামগ্রী পরিবহন এ নদীর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। অন্যদিকে, কর্ণফুলী নদীর তীরে অবস্থিত চট্টগ্রাম বন্দর বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর। দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯২ ভাগ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়েই পরিচালিত হয়। এ বন্দর না থাকলে বাংলাদেশের পণ্য বিশ্ববাজার হতে বিচ্ছিন্ন থাকত এবং দেশের সব ধরনের উন্নতি বন্ধ হয়ে যেত। দেশের আমদানি-রপ্তানিজাত পণ্যসামগ্রী সুষ্ঠুভাবে পরিবহন ও সরবরাহের জন্য কর্ণফুলী তীরে অবস্থিত এ বন্দর রেল, সড়ক ও জলপথে দেশের বিভিন্ন অঞ্চলের সাথে যোগাযোগ রক্ষা করে। বিভিন্ন প্রকার আমদানি ও রপ্তানিকৃত পণ্য কর্ণফুলী নদীর মাধ্যমে জলপথে স্থানান্তরিত হয়। এছাড়া আমদানি রপ্তানিসহ দেশে ব্যবহৃত পণ্যের জন্য প্রয়োজনীয় কাঁচামাল কর্ণফুলী নদী দিয়ে পরিবহন হয়ে থাকে। এ নদীর পানি ব্যবহার করে আশপাশের অঞ্চলের কৃষিকাজ সম্পন্ন হয় যা দেশের প্রয়োজন মিটিয়ে বিদেশে রপ্তানি করা হয়। তাই বলা যায়, বাংলাদেশের অর্থনীতি ও বৈদেশিক বাণিজ্যে 'B [গণিত] নদীর তুলনায় 'C [গণিত] নদী অধিক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
চিত্রে 'B ও 'C নদী দুটির মধ্যে কোন নদীটি বাংলাদেশের অর্থনীতিতে বি…
উদ্দীপক

Mymensingh · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর