শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে B ঋতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে B ঋতু বাংলাদেশের শীতকাল নির্দেশ করে। বাংলাদেশের ঋতুগুলোর মাঝে শীতকাল অন্যতম। বাংলাদেশে শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং তাপের পরিমাণ কমে যায়। এ ঋতুতে আবহাওয়া মোটামুটি শুষ্ক, শীতল ও আরামদায়ক থাকে। শীতকালীন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে ২৯° ও ১১° সে.। জানুয়ারি শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা প্রায় ১৭.৭° সে.। এ সময় সমুদ্র উপকূল হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের উপর দিয়ে বয়ে যায় বলে বাংলাদেশে এ সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে। বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা প্রায় ৩৬ ভাগ। স্থানীয়ভাবে জলীয়বাষ্প সংগ্রহ করে এ বায়ু দেশের পূর্বাঞ্চলের পর্বতসমূহে বাধা পেয়ে সামান্য বৃষ্টিপাত ঘটায়। তবে তা ১০ সেন্টিমিটারের অধিক নয়। এ ছাড়া শীতকালে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক হতে আগত নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী অঞ্চল ও পূর্বদিকের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল

উদ্দীপকে B ঋতুর বৈশিষ্ট্য ব্যাখ্যা করো।

উদ্দীপক

question image

Dhaka · 2019

উত্তর

কোনো একটি অঞ্চলের সাধারণত ৩০-৪০ বছরের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে।

উত্তর

জলবায়ুতে ঠাণ্ডা ও গরম বেশি না হলে তাকে সমভাবাপন্ন জলবায়ু বলে। যেমন- বাংলাদেশের জলবায়ু। এদেশে শীত ঋতুতে ঠাণ্ডা তত তীব্র নয় আর গ্রীষ্মকালে বৃষ্টিপাতের প্রভাবে তাপমাত্রা তত বৃদ্ধি পায় না। এরূপ নাতিশীতোষ্ণ জলবায়ুই সমভাবাপন্ন জলবায়ু।

উত্তর

উদ্দীপকে B ঋতু বাংলাদেশের শীতকাল নির্দেশ করে। বাংলাদেশের ঋতুগুলোর মাঝে শীতকাল অন্যতম। বাংলাদেশে শীতকালে সূর্যরশ্মি তির্যকভাবে পড়ে এবং তাপের পরিমাণ কমে যায়। এ ঋতুতে আবহাওয়া মোটামুটি শুষ্ক, শীতল ও আরামদায়ক থাকে। শীতকালীন সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার পরিমাণ যথাক্রমে ২৯° ও ১১° সে.। জানুয়ারি শীতলতম মাস। এ মাসের গড় তাপমাত্রা প্রায় ১৭.৭° সে.। এ সময় সমুদ্র উপকূল হতে উত্তর দিকে তাপমাত্রা ক্রমশ কমতে থাকে। শীতকালে উত্তর-পূর্ব মৌসুমি বায়ু স্থলভাগের উপর দিয়ে বয়ে যায় বলে বাংলাদেশে এ সময় বৃষ্টিপাত হয় না বললেই চলে। বাতাসের সর্বনিম্ন আর্দ্রতা প্রায় ৩৬ ভাগ। স্থানীয়ভাবে জলীয়বাষ্প সংগ্রহ করে এ বায়ু দেশের পূর্বাঞ্চলের পর্বতসমূহে বাধা পেয়ে সামান্য বৃষ্টিপাত ঘটায়। তবে তা ১০ সেন্টিমিটারের অধিক নয়। এ ছাড়া শীতকালে দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক হতে আগত নিম্নচাপের প্রভাবে উপকূলবর্তী অঞ্চল ও পূর্বদিকের পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হয়ে থাকে।

উত্তর

উদ্দীপকের A ও C যথাক্রমে বাংলাদেশের বর্ষা ও গ্রীষ্ম ঋতু নির্দেশ করে। বাংলাদেশে মার্চ থেকে মে গ্রীষ্মকাল ও জুন থেকে অক্টোবর মাস বর্ষাকাল। সাধারণত তাপমাত্রা, বায়ুপ্রবাহ ও বৃষ্টিপাতের ধরনের ওপর নির্ভর করে এই দুই ঋতুর মধ্যে পার্থক্য দেখা দেয়। তাপমাত্রা: গ্রীষ্মকালে তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকে। এসময় তাপমাত্রা ২১° থেকে ৩৪° সেলসিয়াস এবং গড় তাপমাত্রা ২৮° সেলসিয়াস। অন্যদিকে, বর্ষাকাল তুলনামূলকভাবে কম উষ্ণ থাকে। এসময় গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস। বৃষ্টিপাত : গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ কম হলেও তা বার্ষিক বৃষ্টিপাতের ২০ ভাগ। মূলত কালবৈশাখী ঝড়ের কারণেই এসময় বৃষ্টিপাত হয়। এসময়ের গড় বৃষ্টিপাত ৫১ সেন্টিমিটার। বর্ষাকালে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়, যা মোট বার্ষিক বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ। বায়ুপ্রবাহ: গ্রীষ্মকালে বাংলাদেশে দক্ষিণ দিক থেকে আগত উষ্ণ ও আর্দ্র বায়ুপ্রবাহ অধিক উত্তাপের প্রভাবে উপরে উঠলে উত্তর-পশ্চিম দিক থেকে আগত শীতল ও শুষ্ক বায়ু প্রবাহের সঙ্গে সংঘর্ষ হয়। ফলে এসময় বজ্রসহ বৃষ্টিপাত হয়। বর্ষাকালে বঙ্গোপসাগর থেকে দক্ষিণ-পশ্চিম অয়ন বায়ু প্রবাহিত হয়। এই বায়ু নিরক্ষরেখা অতিক্রম করলে ফেরেলের সূত্র অনুযায়ী উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুতে পরিণত হয়। পরিশেষে বলা যায়, এদেশের জলবায়ুতে বর্ষাকাল ও গ্রীষ্মকালের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বিদ্যমান।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত কেন?

বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?

বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের নাম কী?

বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশের প্রধান নদীগুলো কোথায় পতিত হয়েছে?

বাংলাদেশের প্রধান নদীগুলো কোথায় পতিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৌসুমি জলবায়ু বলতে কী বোঝ?

মৌসুমি জলবায়ু বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলবায়ু বলতে কী বোঝায়?

জলবায়ু বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের ভৌগোলিক সীমানা ব্যাখ্যা কর।

বাংলাদেশের ভৌগোলিক সীমানা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.টারশিয়ারি যুগের পাহাড়সমূহের ব্যাখ্যা কর।

টারশিয়ারি যুগের পাহাড়সমূহের ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে কেন?

বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু নামে পরিচিত?

বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু নামে পরিচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কীভাবে গঠিত হয়েছে?

বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কীভাবে গঠিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।