শেয়ারFacebookWhatsApp

চিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলটি কোন ভূ-প্রকৃতির অন্তর্গত? ব্যাখ্যা কর।

উত্তর: চিত্রের 'ক' চিহ্নিত অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মিয়ানমারের দিক হতে আগত গিরিজনি আলোড়নের ধাক্কায় ভাঁজ হয়ে এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত। দক্ষিণ-পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বান্দরবান জেলার তাজিনডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল

চিত্রে 'ক' চিহ্নিত অঞ্চলটি কোন ভূ-প্রকৃতির অন্তর্গত? ব্যাখ্যা কর।

উদ্দীপক

question image

Mymensingh · 2022

উত্তর

তাজিনডং বান্দরবান জেলায় অবস্থিত।

উত্তর

গ্রীষ্মকালে উত্তর দিক থেকে আগত শীতল বায়ু এবং দক্ষিণ দিক থেকে আগত দক্ষিণ-পশ্চিম উষ্ণ ও আর্দ্র বায়ুর মধ্য সংঘর্ষের ফলে কালবৈশাখী ঝড়ের সৃষ্টি হয়। গ্রীষ্মকালে উষ্ণতা সাগর থেকে দেশের অভ্যন্তর দিকে বৃদ্ধি পেতে থাকে। ফলে ঝড়, বিদ্যুৎ এবং বজ্রসহ প্রবল বেগে মার্চ এপ্রিল মাসে সাধারণত উত্তর-পশ্চিম দিকে প্রবাহিত হয়ে তীব্র গতিসম্পন্ন কালবৈশাখী ঝড়ের সৃষ্টি করে।

উত্তর

চিত্রের 'ক' চিহ্নিত অঞ্চলটি টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। বাংলাদেশের দক্ষিণ-পূর্ব, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এ অঞ্চলের অন্তর্ভুক্ত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় মিয়ানমারের দিক হতে আগত গিরিজনি আলোড়নের ধাক্কায় ভাঁজ হয়ে এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত। দক্ষিণ-পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বান্দরবান জেলার তাজিনডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।

উত্তর

উদ্দীপকে 'ক' ও 'খ' অঞ্চলগুলো হলো টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। এদের মধ্যে 'খ' অঞ্চল তথা সাম্প্রতিককালের প্লাবন সমভূমি কৃষিকাজের জন্য অধিক উপযোগী। টারশিয়ারি যুগের পাহাড়সমূহ রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার পূর্বাংশ নিয়ে এ অঞ্চল গঠিত। এখানকার পার্বত্যভূমি কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী নয়। স্থানীয় অধিবাসিগণ জুম পদ্ধতিতে চাষাবাদ করে। এ পদ্ধতিতে কোনো স্থানে জঙ্গল কেটে চাষাবাদ করা হয় এবং কয়েক বছর চাষাবাদ করার পর উক্ত জমি ছেড়ে দিয়ে অন্যস্থান পরিষ্কার করে চাষাবাদ করা হয়। এ ধরনের চাষাবাদ পদ্ধতিই 'জুম চাষ' নামে পরিচিত। পার্বত্য অঞ্চলে ধান, চা, রাবার, আনারস, বাঁশ, বেতের চাষ হলেও সামগ্রিকভাবে এ অঞ্চলের ভূমি কৃষি অনুপোযোগী। বাংলাদেশের সমগ্র ভূভাগের ৮০% নদীবিধৌত প্লাবন সমভূমি দ্বারা গঠিত; যা সাম্প্রতিককালে সৃষ্টি হয়েছে। নদী দ্বারা এ অঞ্চলের ভূমিগুলো সৃষ্টি হয় বলে বেশিরভাগ ভূমিতেই পলি জমা হয় এবং ভূভাগগুলো উর্বর প্রকৃতির হয়। তাছাড়া এ অঞ্চলের ভূপ্রকৃতির অধিকাংশই প্রায় সমতল ধরনের। মাটির উর্বরতা ও সমতল ভূমির কারণে এসব ভূমিতে কৃষিকাজের অনুকূল অবস্থা বিরাজ করে। এ অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্যশস্য ও অর্থকরী ফসলের চাষাবাদ করা যায়। খাদ্যশস্যের মধ্যে ধান, গম, ভুট্টা প্রভৃতি অর্থকরী ফসলের মধ্যে পাট, ইক্ষু প্রভৃতি চাষ করা হয়। কৃষিকাজের সাথে এ অঞ্চলের মানুষগুলো তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটাচ্ছে। সুতরাং টারশিয়ারি যুগের পাহাড়সমূহ এবং সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে কৃষিকাজের জন্য সাম্প্রতিককালের প্লাবন সমভূমিই অধিক উপযোগী।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত কেন?

বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?

বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের নাম কী?

বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশের প্রধান নদীগুলো কোথায় পতিত হয়েছে?

বাংলাদেশের প্রধান নদীগুলো কোথায় পতিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৌসুমি জলবায়ু বলতে কী বোঝ?

মৌসুমি জলবায়ু বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলবায়ু বলতে কী বোঝায়?

জলবায়ু বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের ভৌগোলিক সীমানা ব্যাখ্যা কর।

বাংলাদেশের ভৌগোলিক সীমানা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.টারশিয়ারি যুগের পাহাড়সমূহের ব্যাখ্যা কর।

টারশিয়ারি যুগের পাহাড়সমূহের ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে কেন?

বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু নামে পরিচিত?

বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু নামে পরিচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কীভাবে গঠিত হয়েছে?

বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কীভাবে গঠিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।