ঘ. উল্লিখিত 'খ' ও 'গ' এর ক্ষেত্রে কোনটিতে মৌসুমি বায়ুর প্রভাব অধিক- তুমি কী মনে কর? তোমার উত্তরের সপক্ষে যুক্তি উপস্থাপন কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'খ' ও 'গ' হলো যথাক্রমে বর্ষাকাল ও শীতকাল। এ দুইয়ের মধ্যে বর্ষাকালেই মৌসুমি জলবায়ুর প্রভাব সবচেয়ে বেশি। উত্তরের স্বপক্ষে যুক্তি তুলে ধরা হলো- জনু-অক্টোবর পর্যন্ত বাংলাদেশের সর্বত্র মৌসুমি বায়ু দ্বারা বৃষ্টিপাত ঘটে এবং তখনই এখানে বর্ষাকাল। বর্ষাকালীন সময়ে বৃষ্টিপাতের সঙ্গে প্রায়ই নিম্নচাপ বা ঘূর্ণিবাতের সংযোগ থাকে। বাৎসরিক বৃষ্টিপাতের চার-পঞ্চমাংশ বর্ষাকালে হয়ে থাকে। মেঘাচ্ছন্ন আকাশ ও অধিক বৃষ্টিপাতের জন্য বর্ষাকালে তাপমাত্রা গ্রীষ্মকাল অপেক্ষা কম থাকে। বর্ষাকালে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর ও বঙ্গোপসাগর দিয়ে প্রচুর জলীয়বাষ্প নিয়ে আসে। বছরের [গণিত] ভাগ বৃষ্টি এ ঋতুতেই হয়। এ ঋতুতে মৌসুমি বায়ুর প্রভাব [গণিত] মাস স্থায়ী থাকে এবং বন্যায় প্লাবিত হয়। অন্যদিকে, উত্তর-পূর্ব দিক থেকে আগত শীতল 'মৌসুমি বায়ু বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে। দেশের উত্তরাঞ্চলের উপর দিয়ে কখনো কখনো তীব্র শীতল বায়ু প্রবাহিত হওয়ার ফলে বেশ শীত অনুভূত হয়। এ ঋতু মৌসুমি বায়ুর প্রভাবে নভেম্বর-ফেব্রুয়ারি এ চারমাস স্থায়ী থাকে। যেহেতু বাংলাদেশ মৌসুমি বায়ুর দেশ। এদেশে মৌসুমি বায়ুর প্রভাবেই ঋতু পরিবর্তন হয়। বর্ষাকালীন কৃষিকাজ হয় এবং এ ঋতু দীর্ঘদিন স্থায়ী থাকে। এ ঋতুতে বন্যা হয়ে মাটি উর্বর হয়। অন্যদিকে শীতকালে আবহাওয়া ঠান্ডা থাকে এবং কৃষিকাজ হয় তবে বর্ষাকালের মতো নয়। এ ঋতু [গণিত] মাস স্থায়ী থাকে অর্থাৎ বর্ষাঋতুর স্থায়িত্বও শীতঋতুর থেকে বেশি। তাই বলা যায়, বর্ষাকালেই মৌসুমি বায়ুর প্রভাব বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
ঘ. উল্লিখিত 'খ' ও 'গ' এর ক্ষেত্রে কোনটিতে মৌসুমি বায়ুর প্রভাব অধিক…
উদ্দীপক

Dinajpur · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর