উদ্দীপকে 'Q [গণিত] ঋতুর তাপমাত্রার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে 'Q [গণিত] ঋতু হলো বর্ষা ঋতু। বাংলাদেশে জুন থেকে অক্টোবর মাস (জ্যৈষ্ঠ-কার্তিক) পর্যন্ত বর্ষা ঋতু। অর্থাৎ গ্রীষ্ম ও শীতের মাঝামাঝি বৃষ্টিবহুল সময়কে বর্ষা ঋতু বলে। জুন মাসের প্রথমদিকে মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে বর্ষা ঋতু শুরু হয়ে যায়। বর্ষা ঋতুতে সূর্য বাংলাদেশে প্রায় লম্বভাবে কিরণ দেয়। ফলে তাপমাত্রা বৃদ্ধি পায়। গড় তাপমাত্রা ২৭° সেলসিয়াস। কিন্তু আকাশে মেঘ থাকে এবং প্রচুর বৃষ্টিপাত হয়। বর্ষা ঋতুতে বাংলাদেশের উপর দিয়ে প্রবাহিত দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসার সময় প্রচুর জলীয়বাষ্প সমৃদ্ধ থাকে। এ জলীয়বাষ্প শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। বছরের মোট বৃষ্টিপাতের প্রায় ৮০ ভাগ এ সময়ে হয়। তাই বলা যায়, উদ্দীপকে 'Q [গণিত] ঋতু হলো বর্ষা ঋতু।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
উদ্দীপকে 'Q ঋতুর তাপমাত্রার বর্ণনা দাও।
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর