উদ্দীপকে 'P [গণিত] এবং 'R [গণিত] নদী দুটির মধ্যে কোন নদীটি বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে অধিক গুরুত্বপূর্ণ? মতামত দাও।
উত্তর: উদ্দীপকের 'P [গণিত] ও 'R [গণিত] নদীর বৈশিষ্ট্য দ্বারা পদ্মা ও কর্ণফুলী নদীকে নির্দেশ করে। এ দুটি নদীর মধ্যে কর্ণফুলী নদী আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অধিক ভূমিকা রাখে। পদ্মানদী বাংলাদেশের বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ নদী রাজশাহী, কুষ্টিয়া ও চাঁদপুর অঞ্চলের বাণিজ্যের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। কারণ এ অঞ্চলের অভ্যন্তরীণ যোগাযোগ, সেচ ও মৎস্য শিকার, পণ্যসামগ্রী পরিবহন এ নদীর মাধ্যমে সংঘটিত হয়ে থাকে। কর্ণফুলী নদী আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে রাঙামাটি ও চট্টগ্রাম অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এটি চট্টগ্রাম ও রাঙামাটির প্রধান নদী। বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে অবস্থিত। এ সমুদ্রবন্দর দিয়ে বাংলাদেশের আমদানির প্রায় ৮৫ শতাংশ এবং রপ্তানির প্রায় ৮০ শতাংশ সম্পন্ন হয়। কর্ণফুলী নদীর পাশে কাপ্তাই হ্রদ এক মনোরম পর্যটন স্থান। যা দেশের পর্যটন শিল্পে বিশেষ অবদান রাখছে। কর্ণফুলী নদীর দুই ধারে অনেক শিল্পকারখানা গড়ে উঠেছে। এছাড়াও কর্ণফুলী নদীতে প্রচুর মাছ পাওয়া যায় যা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সুতরাং চিত্রে চিহ্নিত হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন পদ্মা নদী এবং আসামের লুসাই পাহাড় থেকে উৎপন্ন কর্ণফুলী নদী উভয়ই বাণিজ্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে কর্ণফুলী নদীর গুরুত্ব অপরিসীম।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
উদ্দীপকে 'P এবং 'R নদী দুটির মধ্যে কোন নদীটি বৈদেশিক বাণিজ্যের ক্…
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর