চিত্রে নির্দেশিত 'ক' ও 'গ' ঋতুর বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে নির্দেশিত 'ক' ও 'গ' ঋতুদ্বয় হলো যথাক্রমে গ্রীষ্মকাল ও শীতকাল। নিচে ঋতুদ্বয়ের তুলনামূলক বৈশিষ্ট্য বিশ্লেষণ করা হলো- বাংলাদেশে মার্চ থেকে মে মাস (ফাল্গুন- জ্যৈষ্ঠ) পর্যন্ত গ্রীষ্মকাল। এ সময় সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে এ ঋতুতে তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পায়। এ সময়ের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১° সেলসিয়াস। এপ্রিল উষ্ণতম মাস। এ সময় বাংলাদেশে দক্ষিণ দিক' থেকে বায়ু প্রবাহিত হয়। কালবৈশাখী ঝড় গ্রীষ্মকালীন আবহাওয়ার অন্যতম বৈশিষ্ট্য। বাংলাদেশে বার্ষিক বৃষ্টিপাতের শতকরা প্রায় ২০ ভাগ গ্রীষ্মকালে হয়। অন্যদিকে, সাধারণত বাংলাদেশে নভেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারি মাস (কার্তিক – ফাল্গুন) পর্যন্ত সময়কে শীতকাল বলে। আমাদের দেশে শীতকালে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। এ সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১১° সেলসিয়াস। জানুয়ারি শীতলতম মাস। শীতকালে উত্তর-পূর্ব দিক হতে বায়ু প্রবাহিত হয়। এ বায়ু শীতল ও শুষ্ক থাকে বলে শীতকালে বাংলাদেশে বৃষ্টিপাত হয় না বললেই চলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
চিত্রে নির্দেশিত 'ক' ও 'গ' ঋতুর বৈশিষ্ট্য তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর