উদ্দীপকে সামিনের বেড়াতে যাওয়ার স্থানটি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের সামিনের বেড়াতে যাওয়ার স্থানটি হলো পাহাড় বা পর্বত শ্রেণির অন্তর্গত ভূমিরূপ। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই ধরনের ভূমিরূপ দেখা যায়। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ টারশিয়ারি যুগের পাহাড়সমূহের অন্তর্গত। টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থিত সময় এ সকল পাহাড় সৃষ্টি হয়েছে। এ পাহাড়গুলো আসামের লুসাই এবং মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয়। এ পাহাড়গুলো বেলেপাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। বাংলাদেশের রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলার পূর্বাংশ এ অঞ্চলের অন্তর্গত। দক্ষিণ-পূর্বের পাহাড়গুলোর গড় উচ্চতা ৬১০ মিটার। বান্দরবান জেলার তাজিনডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
উদ্দীপকে সামিনের বেড়াতে যাওয়ার স্থানটি কোন ধরনের ভূমিরূপ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর