ঘটনা-১ ও ২ এর মধ্যে কোনটি অধিকতর ক্ষতিকর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উত্তর: ঘটনা-১ ও ২ এ সংঘটিত দুর্যোগদ্বয় হলো যথাক্রমে খরা ও বন্যা। দুর্যোগদ্বয়ের মধ্যে বন্যা অধিকতর ক্ষতিকর। নিচে বিশ্লেষণপূর্বক মতামত দেওয়া হলো: দীর্ঘ সময় বৃষ্টি না হওয়ার পরিপ্রেক্ষিতে যে অবস্থা তাকে খরা বলে। অনেকদিন বৃষ্টিহীন অবস্থা থাকলে অথবা অপর্যাপ্ত বৃষ্টিপাত হলে মাটির আর্দ্রতা কমে যায়। সেই সঙ্গে মাটি তার স্বাভাবিক বৈশিষ্ট্য বা কোমলতা হারিয়ে রুক্ষরূপ ধারণ করে খরায় পরিণত হয়। আমাদের দেশে উত্তর-পূর্বাঞ্চলে খরার প্রভাবে কৃষিজ ফসলের উৎপাদন কমে যায়। খাদ্যদ্রব্যের অভাব হওয়ায় দুর্ভিক্ষ দেখা দেয়। উপদ্রুত অঞ্চলে পানির অভাব দেখা দেয়। প্রবল উত্তাপে। বিভিন্ন ধরনের অসুখের প্রাদুর্ভাব ঘটে। পরিবেশ রুক্ষ হয়ে ওঠে। অগ্নিকাণ্ডের উপদ্রব বেড়ে যায়। অন্যদিকে, ভৌগোলিক অবস্থান ও জলবায়ুর কারণেই বন্যা বাংলাদেশের একটি চির পরিচিত প্রাকৃতিক দুর্যোগ। বন্যার ক্ষয়ক্ষতি ব্যাপক। এতে বিভিন্ন এলাকা প্লাবিত হয়ে বিপুল পরিমাণ ফসলের ক্ষতি হয়, মানুষের প্রাণহানি ঘটে, স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়, পশুপাখির জীবন বিনষ্ট ও বিপন্ন হয়, বিপুল পরিমাণ সম্পদ ধ্বংস হয়। বন্যা এদেশের স্বাভাবিক জীবনযাপন ও উন্নয়নের ধারাকে ব্যাহত করে। তাই বন্যা বাংলাদেশের মানুষের জন্য একটি ভয়াবহ সমস্যা। সুতরাং একটি দেশে খরা ও বন্যা উভয়ই ক্ষতিকর হলেও ব্যাপক অর্থে বন্যার ক্ষতিই সবচেয়ে বেশি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
ঘটনা-১ ও ২ এর মধ্যে কোনটি অধিকতর ক্ষতিকর? বিশ্লেষণপূর্বক মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর