শেয়ারFacebookWhatsApp

রিতুর দেখা নদীটির গতিপথ বর্ণনা করো।

উত্তর: দৃশ্যকল্প-১ এ রিতুর দেখা নদীটি হলো চট্টগ্রামের কর্ণফুলী নদী। উক্ত নদীটির গতিপথ বর্ণনা করা হলো- কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের মমিত জেলার শৈতা গ্রাম থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তিস্থলের পর নদীটি ১৮০ কিলোমিটার আঁকাবাঁকা পার্বত্য পথ অতিক্রম করে রাঙ্গামাটি জেলার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। পার্বত্য অঞ্চল পার হয়ে নদীটি চট্টগ্রামের সমতল ভূমিতে প্রবেশ করে। এরপর এটি চট্টগ্রাম শহরের কালুরঘাট হয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এই মোহনাতেই 'চট্টগ্রাম বন্দর' অবস্থিত।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল

রিতুর দেখা নদীটির গতিপথ বর্ণনা করো।

উদ্দীপক

দৃশ্যকল্প-১: রিতু চট্টগ্রামে মামার বাড়ি বেড়াতে গেল। বিকেলবেলা সে মামার সাথে সেখানকার নদীতীরের বন্দরটি দেখতে গেল। দৃশ্যকল্প-২: মিলি রাঙামাটিতে বাস করে। কর্মসূত্রে সে ফরিদপুরে যায়। মিলি লক্ষ করে তার বসবাসরত এলাকার ভূপ্রকৃতির সাথে তার কর্মসূত্রে যাওয়া স্থানটির ভূপ্রকৃতিগত পার্থক্য রয়েছে।

Rajshahi · 2026

উত্তর

যেখান থেকে নদীর উৎপত্তি হয় তাকে নদীর উৎস বলে।

উত্তর

বাংলাদেশের নদী ও জলাশয় ভরাটের প্রধান মানবসৃষ্ট কারণ গুলোর মধ্যে রয়েছে অপরিকল্পিত বাঁধ ও সুইস গেট নির্মাণ, শহরের বর্জ্য ফেলা, কৃষি জমিতে পলি জমতে দেওয়া এবং ভূমি দস্যুদের দ্বারা নদী ও খাল দখল। এসব কার্যকলাপ নদীর স্বাভাবিক প্রবাহকে মারাত্মক ভাবে বাধাগ্রস্ত করে এবং নদীর নাব্যতা কমিয়ে দেয়।

উত্তর

দৃশ্যকল্প-১ এ রিতুর দেখা নদীটি হলো চট্টগ্রামের কর্ণফুলী নদী। উক্ত নদীটির গতিপথ বর্ণনা করা হলো- কর্ণফুলী নদী ভারতের মিজোরাম রাজ্যের লুসাই পাহাড়ের মমিত জেলার শৈতা গ্রাম থেকে উৎপত্তি লাভ করেছে। উৎপত্তিস্থলের পর নদীটি ১৮০ কিলোমিটার আঁকাবাঁকা পার্বত্য পথ অতিক্রম করে রাঙ্গামাটি জেলার মধ্য দিয়ে পার্বত্য চট্টগ্রামে প্রবেশ করে। পার্বত্য অঞ্চল পার হয়ে নদীটি চট্টগ্রামের সমতল ভূমিতে প্রবেশ করে। এরপর এটি চট্টগ্রাম শহরের কালুরঘাট হয়ে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিম দিকে প্রবাহিত হয়ে পতেঙ্গা সমুদ্রসৈকতের কাছে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। এই মোহনাতেই 'চট্টগ্রাম বন্দর' অবস্থিত।

উত্তর

দৃশ্যকল্প-২ এ মিলির দেখা দুটি অঞ্চল হলো রাঙ্গামাটি ও ফরিদপুর। রাঙ্গামাটি যা দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ এবং ফরিদপুর যা সাম্প্রতিক কালের প্লাবন সমভূমির অন্তর্গত। অঞ্চল দুটির ভূপ্রকৃতিগত পার্থক্য রয়েছে। নিচে তুলনামূলক বিশ্লেষণ করা হলো- টারশিয়ারি যুগের পাহাড় সমূহের অন্তর্গত দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় যা হিমালয় পর্বত উত্থিত হওয়ার সময় ভূ-আন্দোলনের ফলে সৃষ্ট। অন্যদিকে সাম্প্রতিক বা আধুনিক কালে নদ-নদী বাহিত পলি সঞ্চিত হয়ে এ ভূমি সৃষ্টি হয়েছে। টারশিয়ারি যুগের পাহাড় সমূহের ভূমিগুলো বেলে পাথর, শেল ও কর্দম দ্বারা গঠিত। মাটি অপেক্ষাকৃত অনুর্বর ও পাথুরে। অপরদিকে, সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি পলি, কাদা, বালি দ্বারা গঠিত। এগুলো অত্যন্ত উর্বর ও চাষাবাদের উপযোগী। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড় গুলোর উচ্চতা বেশি এবং উঁচু-নিচু বন্ধুর প্রকৃতির। এছাড়া এখানে চিরহরিৎ বনভূমি গড়ে উঠেছে। অপরদিকে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি হলো নদী বিধৌত সমতল ভূমি। এখানে বিরুৎ ও গুল্মজাতীয় উদ্ভিদ বেশি হয়। সুতরাং উপরিউক্ত ভূমিরূপদ্বয়ের বৈশিষ্ট্য বিশ্লেষণ করে বলা যায় দুই অঞ্চলের ভূমিরূপের মধ্যে পার্থক্য বিদ্যমান।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত কেন?

বাংলাদেশের জলবায়ু ক্রান্তীয় মৌসুমি জলবায়ু নামে পরিচিত কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?

বাংলাদেশকে কেন নদীমাতৃক দেশ বলা হয়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের নাম কী?

বাংলাদেশের সর্বদক্ষিণ প্রান্তের নাম কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.বাংলাদেশের প্রধান নদীগুলো কোথায় পতিত হয়েছে?

বাংলাদেশের প্রধান নদীগুলো কোথায় পতিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।

বাংলাদেশের ভৌগোলিক অবস্থান লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.মৌসুমি জলবায়ু বলতে কী বোঝ?

মৌসুমি জলবায়ু বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.জলবায়ু বলতে কী বোঝায়?

জলবায়ু বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের ভৌগোলিক সীমানা ব্যাখ্যা কর।

বাংলাদেশের ভৌগোলিক সীমানা ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.টারশিয়ারি যুগের পাহাড়সমূহের ব্যাখ্যা কর।

টারশিয়ারি যুগের পাহাড়সমূহের ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে কেন?

বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়েছে কেন?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু নামে পরিচিত?

বাংলাদেশের জলবায়ু কোন জলবায়ু নামে পরিচিত?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কীভাবে গঠিত হয়েছে?

বাংলাদেশের টারশিয়ারি যুগের পাহাড়সমূহ কীভাবে গঠিত হয়েছে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।