সরকারের পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশে জলাবদ্ধতা দূরীকরণে সরকার যে নদী খননের কাজ শুরু করেছে তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ'। নিচে এর সপক্ষে আমার মতামত তুলে ধরা হলো- বাংলাদেশ একটি উন্নয়নশীল কৃষিনির্ভর দেশ। এদেশের জনসংখ্যার ঘনত্ব অনেক বেশি। ফলে নগরায়ণের, হারও বেশি। বাংলাদেশে নব্য সৃষ্ট এ নগরায়ণ সুপরিকল্পিত নয়। অপরিকল্পিত নগরায়ণের ফলে নগরে অল্প বৃষ্টিতেই জলাবদ্ধতার সৃষ্টি হয়। এছাড়া কিছু মানবসৃষ্ট এবং প্রাকৃতিক কারণে অতিরিক্ত পলি সঞ্চিত হয়ে আমাদের নদীগুলো দিন দিন ভরাট হয়ে যাচ্ছে। এটা বাংলাদেশের সৃষ্ট জলাবদ্ধতার অন্যতম কারণ। এ সমস্যা সমাধানের জন্য সরকার নদী খননের কাজ শুরু করেছে যা একটি যুগোপযোগী পদক্ষেপ। খননের ফলে নদীতে পানির প্রবাহ বৃদ্ধি পাবে এবং বৃষ্টির পানি সহজেই বের হয়ে' যেতে পারবে। ফলে পানি আর এক জায়গায় আটকে থাকবে না। এতে নগরের জলাবদ্ধতা দূর হবে। নদী খননের ফলে নদীতে অতিরিক্ত পলি পড়বে না এবং বৃষ্টির পানি নদীতে এসে পড়বে। এতে নদীর প্রাকৃতিক গতি প্রবাহ ফিরে পাবে। শুধু তাই নয়, নদীর পানিকে কাজে লাগিয়ে কৃষিতে সেচের ব্যবস্থাও করা হবে।ফলে কৃষিকাজে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে এতে ভূমি মরুকরণের আশঙ্কা দূর হবে। তাই বাংলাদেশের জলাবদ্ধতা দূরীকরণে সরকার যে নদী খননের কাজ শুরু করেছে তা সার্বিক বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ। কারণ এর ফলে জলাবদ্ধতা দূরীকরণের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও ব্যাপক উন্নয়ন সাধিত হবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-১০ : বাংলাদেশের ভৌগোলিক বিবরণ · সৃজনশীল
সরকারের পদক্ষেপের গুরুত্ব বিশ্লেষণ করে তোমার মতামত দাও।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর