তুমি কি মনে করো রহিমের হাতঘড়ির সময়ের সাথে বিমানবন্দরের ঘড়ির সময়ের তারতম্যের কারণ পৃথিবীর একটি বিশেষ গতি? যুক্তিসহ বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রহিমের হাতঘড়ির সময়ের সাথে বিমানবন্দরের ঘড়ির সময়ের তারতম্যের কারণ আহ্নিক গতি। নিচে যুক্তিসহ বিশ্লেষণ করা হলো: পৃথিবীর আহ্নিক গতির কারণেই মূলত সময়ের পার্থক্য হয়। পৃথিবী প্রতি ৪ মিনিটে ১ ডিগ্রি দ্রাঘিমাংশ অতিক্রম করে। বাংলাদেশ ও সৌদি আরবের দ্রাঘিমাংশের পার্থক্যের কারণে ৩ ঘণ্টার এই তারতম্য তৈরি হয়। রহিম সাহেব বাংলাদেশ সময় বিকাল ৩ টায় যাত্রা শুরু করে সৌদি আরবের সময় সন্ধ্যা ৬ টায় পৌঁছায়। যেহেতু সৌদি আরব ৩ ঘণ্টা পিছিয়ে তাই সৌদি আরবের সময় ৬ টা মানে বাংলাদেশ সময় রাত ৯ টা (৬ + ৩ = ৯)। এ কারণে রহিম সাহেব যখন বিমান থেকে নামলেন তার ঘড়িতে ৯ টা দেখলেন যা বাংলাদেশের স্থানীয় সময়। আর সৌদি বিমানবন্দরে ৬ টা দেখলেন তা সৌদি আরবের স্থানীয় সময়। সুতরাং বলা যায় যে, পৃথিবীর ঘূর্ণন তথা আহ্নিক গতির কারণে এভাবে দ্রাঘিমার পার্থক্য হয় এবং সময়েরও পার্থক্য হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-৩ : মানচিত্র পঠন ও ব্যবহার · সৃজনশীল
তুমি কি মনে করো রহিমের হাতঘড়ির সময়ের সাথে বিমানবন্দরের ঘড়ির সময়ের ত…
উদ্দীপক
Chittagong · 2026
উত্তর
উত্তর
উত্তর
উত্তর