'ক' এবং 'গ' গ্রহের বায়ুমণ্ডল কি একই রকম? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকের 'ক' গ্রহ হলো শুক্র এবং 'গ' গ্রহ হলো বৃহস্পতি। এ দুটি গ্রহের বায়ুমণ্ডল একই রকম নয়। সকল গ্রহ এদের নিজ অক্ষের উপর পশ্চিম থেকে পূর্বে পাক খেলেও একমাত্র শুক্র গ্রহ পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। অর্থাৎ পৃথিবীর উল্টো দিকে এটি পাক খায়। অপরদিকে, বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। এজন্য একে গ্রহরাজ বলা হয়। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা। তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল প্রধানত কার্বন-ডাইঅক্সাইডের তৈরি। এখানে এসিড বৃষ্টি হয়। অন্যদিকে, বৃহস্পতির বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি। তাই বলা যায়, উদ্দীপকের 'ক' ও 'গ' গ্রহ তথা শুক্র ও বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল একই রকম নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
'ক' এবং 'গ' গ্রহের বায়ুমণ্ডল কি একই রকম? তোমার উত্তরের সপক্ষে যুক্…
উদ্দীপক
Barisal · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর