উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জ্যোতিষ্ক দুটির মধ্যে কোনটিতে জীবের অস্তিত্ব বিদ্যমান? উত্তরের সপক্ষে যুক্তি প্রদর্শন কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জ্যোতিষ্ক দুটি হলো পৃথিবী ও বৃহস্পতি। এদের মধ্যে পৃথিবীতে জীবের অস্তিত্ব বিদ্যমান। পৃথিবী সূর্যের তৃতীয় নিকটতম গ্রহ। এর ব্যাস প্রায় ১২,৬৬৭ কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। অপরদিকে, বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ। একে গ্রহরাজ বলে। এর ব্যাস ১,৪২,৮০০ কিলোমিটার। এটি সূর্য থেকে প্রায় ৭৭.৮ কোটি কিলোমিটার দূরত্বে রয়েছে। পৃথিবীতে রয়েছে জীবের বসবাসের উপযুক্ত পরিবেশ। কারণ পৃথিবীই একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে। তাই এ গ্রহই হচ্ছে আদর্শ গ্রহ। সৌরজগতের অন্য কোনো গ্রহে প্রাণী ও উদ্ভিদকুলের বেঁচে থাকার জন্য বায়ু, পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সহনীয় মাত্রায় নেই। অন্যদিকে, বৃহস্পতি গ্রহের বায়ুমণ্ডল হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাস দিয়ে তৈরি। বায়ুমণ্ডলের উপরিভাগে তাপমাত্রা খুবই কম এবং অভ্যন্তরের তাপমাত্রা অত্যন্ত বেশি। এ গ্রহে পৃথিবীর সাতাশ ভাগের একভাগ তাপ পায়। তাই এ গ্রহে প্রাণের অস্তিত্ব নেই। সুতরাং উদ্দীপকের দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জ্যোতিষ্ক দুটির মধ্যে বৃহস্পতি গ্রহে জীবের কোনো অস্তিত্ব নেই; বরং সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব বিদ্যমান।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ উল্লিখিত জ্যোতিষ্ক দুটির মধ্যে কোনটিতে জীবের…
উদ্দীপক
Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর