উদ্দীপকের 'C [গণিত] অবস্থানে পৃথিবীতে কোন ঋতু বিরাজ করে? বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকের 'C [গণিত] অবস্থানে অর্থাৎ ১০ অক্টোবর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল ও উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করে। ২৩ সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এ সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। দিনের বেলায় যে তাপ আসে রাত সমান হওয়ায় একই পরিমাণ তাপ বিকিরিত হওয়ার সুযোগ পায়। ফলে আবহাওয়াতে ঠান্ডা গরমের পরিমাণ সমান থাকে। এ সময় উত্তর গোলার্ধে শরৎকার ও দক্ষিণ গোলার্ধে বসন্তকাল বিরাজ করে। ২৩ সেপ্টেম্বরের দেড় মাস আগে থেকেই উত্তর গোলার্ধে শরৎকালের সূচনা হয় এবং দেড় মাস পর পর্যন্ত এ শরৎকাল স্থায়ী থাকে। সুতরাং ২৩ সেপ্টেম্বরের দেড় মাস পর পর্যন্ত শরৎকাল স্থায়ী থাকে বিধায় উদ্দীপকের চিত্রে 'C [গণিত] অবস্থানে অর্থাৎ ১০ অক্টোবর পৃথিবীর দক্ষিণ গোলার্ধে বসন্তকাল ও উত্তর গোলার্ধে শরৎকাল বিরাজ করবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
উদ্দীপকের 'C অবস্থানে পৃথিবীতে কোন ঋতু বিরাজ করে? বর্ণনা দাও।
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর