উদ্দীপকে পৃথিবীর 'A [গণিত] এবং 'B [গণিত] অবস্থানে দিবা-রাত্রির দৈর্ঘ্য কি একই? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে পৃথিবীর 'A [গণিত] ও 'B [গণিত] অবস্থানে দিবা-রাত্রির দৈর্ঘ্য একই রকম নয়। ২২ ডিসেম্বর সূর্য মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। সেই দিন উত্তর গোলার্ধে ছোট দিন ও বড় রাত হওয়াতে শীতকাল। ঐ দিনই সূর্যের দক্ষিণায়নের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য উত্তর দিকে আসতে থাকে। ২২ ডিসেম্বরের দেড় মাস পূর্বেই উত্তর গোলার্ধে শীতকাল শুরু হয় এবং পরের দেড় মাস পর্যন্ত বিরাজ করে। সে হিসেবে উদ্দীপকের পৃথিবীর 'A [গণিত] স্থানে অর্থাৎ ৩০ ডিসেম্বর দিন ছোট এবং রাত বড়। ২১ জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিতে থাকে। ফলে ২১ জুন উত্তর গোলার্ধে দিন বড় এবং রাত ছোট হয়। ঐ দিনই সূর্যের উত্তরায়ণের শেষ এবং তার পরের দিন থেকে পুনরায় সূর্য দক্ষিণ দিকে আসতে থাকে। দিন বড় হওয়ার কারণে উত্তর গোলার্ধে ২১ জুনের দেড় মাস পূর্ব থেকেই গ্রীষ্মকাল শুরু হয়। সে হিসেবে উদ্দীপকের পৃথিবীর 'B [গণিত] স্থানে অর্থাৎ ৫ জুন দিন বড় এবং রাত ছোট। উদ্দীপকে পৃথিবীর 'A [গণিত] স্থানে অর্থাৎ ৩০ ডিসেম্বর দিন ছোট এবং রাত বড়। অপরদিকে, পৃথিবীর 'B [গণিত] স্থানে অর্থাৎ ৫ জুন দিন বড় এবং রাত ছোট। সুতরাং পৃথিবীর 'A [গণিত] ও 'B [গণিত] অবস্থানে দিবা-রাত্রির দৈর্ঘ্য একই রকম নয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
উদ্দীপকে পৃথিবীর 'A এবং 'B অবস্থানে দিবা-রাত্রির দৈর্ঘ্য কি একই? …
উদ্দীপক

Sylhet · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর