'B [গণিত] ও 'C [গণিত] অঞ্চলদ্বয়ের মধ্যে কোন ভূমিরূপটি অধিক বৈচিত্র্যপূর্ণ? যুক্তিসহ তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকে B ভূমিরূপটি হলো গভীর সমুদ্রের সমভূমি এবং C ভূমিরূপটি হলো গভীর সমুদ্রখাত। এ দুটি ভূমিরূপের মধ্যে গভীর সমুদ্রের সমভূমি অধিক বৈচিত্র্যপূর্ণ। মহীঢালের শেষ হওয়ার পর থেকে সমুদ্র তলদেশে যে বিস্তৃত সমভূমি দেখা যায় তাকে গভীর সমুদ্রের সমভূমি বলে। এ অঞ্চলটি সমভূমি নামে পরিচিত হলেও প্রকৃতপক্ষে তা বন্ধুর। কারণ গভীর সমুদ্রের সমভূমির উপর জলমগ্ন বহু শৈলশিরা ও উচ্চভূমি অবস্থান করে। আবার কোথাও রয়েছে নানা ধরনের আগ্নেয়গিরি। এ সমস্ত উচ্চভূমির কোনো কোনোটি আবার জলরাশির উপর দ্বীপরূপে অবস্থান করে। সমুদ্রের এ গভীর অংশে পলিমাটি, সিন্ধুমল, আগ্নেয়গিরি থেকে উত্থিত লাভা, ভস্ম প্রভৃতি সঞ্চিত হয়। এ সকল সঞ্চিত পদার্থ স্তরে স্তরে জমা হয়ে পাললিক শিলার স্তর সৃষ্টি করে। অপরদিকে, গভীর সমুদ্রের সমভূমি অঞ্চলের মাঝে মাঝে গভীর খাত দেখা যায়। এ সকল খাতকে গভীর সমুদ্রখাত বলে। পাশাপাশি অবস্থিত মহাদেশীয় ও সামুদ্রিক প্লেট সংঘর্ষের ফলে সুম্রদখাত প্লেট সীমানায় অবস্থিত। এ প্লেট সীমানায় ভূমিকম্প ও আগ্নেয়গিরি অধিক হয় বলেই এ সকল খাত সৃষ্টি হয়েছে। এ খাতুগলো অধিক প্রশস্ত না হলেও খাড়া ঢালবিশিষ্ট। উপরোক্ত আলোচনা থেকে বলা যায়, গভীর সমুদ্রখাত ভূমিরূপটির তুলনায় গভীর সমুদ্রের সমভূমি অধিক বৈচিত্র্যপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
'B ও 'C অঞ্চলদ্বয়ের মধ্যে কোন ভূমিরূপটি অধিক বৈচিত্র্যপূর্ণ? যুক্…
উদ্দীপক

Sylhet · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর