পৃথিবী পরিক্রমণকালে ' [গণিত] ' ও ' [গণিত] ' অবস্থানে উত্তর গোলার্ধে কি একই ধরনের ঋতু বিরাজ করবে? যুক্তি সহকারে তোমার মতামত দাও।
উত্তর: চিত্রে প্রদর্শিত ' [গণিত] ' অবস্থান হচ্ছে ২ জুলাই এবং ' [গণিত] ' অবস্থান হচ্ছে ১ জানুয়ারি। পৃথিবীর পরিক্রমণকালে ' [গণিত] ' এবং ' [গণিত] ' অবস্থানে উত্তর গোলার্ধে একই ঋতু পরিলক্ষিত হয় না। ' [গণিত] ' অবস্থান বা ২ জুলাই: পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২১শে জুন তারিখে সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে। এ সময় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। ২১শে জুনের দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল বিরাজ করে। ফলে ২ জুলাই ' [গণিত] ' অবস্থানে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল পরিলক্ষিত হয়। ' [গণিত] ' অবস্থান বা ১ জানুয়ারি : পৃথিবী সূর্যকে পরিক্রমণকালে ২২শে ডিসেম্বর তারিখে দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে ও উত্তর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে। এসময় সূর্য দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। ফলে তখন উত্তর গোলার্ধে শীতকাল। ২২শে ডিসেম্বরের দেড় মাস পর পর্যন্ত উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। ফলে ' [গণিত] ' অবস্থানে ১ জানুয়ারিতে উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। সুতরাং উপরের আলোচনা হতে বলা যায় যে, চিত্রের ' [গণিত] ' ও ' [গণিত] ' অবস্থানে উত্তর গোলার্ধে ভিন্ন ভিন্ন ঋতু পরিলক্ষিত হয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
পৃথিবী পরিক্রমণকালে ' ' ও ' ' অবস্থানে উত্তর গোলার্ধে কি একই ধরনে…
উদ্দীপক

Combined · 2017
উত্তর
উত্তর