উদ্দীপকে উল্লিখিত রেখাটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত রেখাটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা। প্রশান্ত মহাসাগরের ওপর মানচিত্রে [গণিত] দ্রাঘিমারেখাকে অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয় তাই আন্তর্জাতিক তারিখ রেখা। মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকে অগ্রসর হলে [গণিত] দ্রাঘিমারেখায় [গণিত] ঘণ্টা সময় বেশি হবে এবং পশ্চিম দিকে অগ্রসর হলে [গণিত] ঘণ্টা সময় কম হবে। কিন্তু একই স্থানে কোথাও রবিবার আবার কোথাও সোমবার হতে পারে না। এ সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক তারিখ রেখার প্রয়োজনীয়তা রয়েছে। গ্রিনিচ থেকে পূর্বগামী কোনো জাহাজ বা বিমান আন্তর্জাতিক তারিখ রেখা অতিক্রম করলে স্থানীয় সময়ের সঙ্গে মিল রাখার জন্যে তাদের বর্ধিত সময় থেকে একদিন বিয়োগ করে। আবার পশ্চিমগামী জাহাজ বা বিমান কম সময়ের সঙ্গে একদিন যোগ করে তারিখ গণনা করে থাকে। অর্থাৎ পশ্চিমগামী যানের জন্য একদিন যোগ এবং পূর্বগামী যানের ক্ষেত্রে একদিন বিয়োগ করতে হয়। আন্তর্জাতিক তারিখ রেখা না থাকলে এ সমস্যার সমাধান করা সম্ভব হতো না। সুতরাং বলা যায় যে, আন্তর্জাতিক যোগাযোগে বার এবং তারিখের সমস্যা দূর করার ক্ষেত্রে আন্তর্জাতিক তারিখ রেখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত রেখাটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর