A ও B স্থানের ঋতুর পার্থক্য হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উত্তর: A হচ্ছে কর্কটক্রান্তি রেখার উপর একটি স্থান এবং B হচ্ছে নিরক্ষরেখার উপর একটি অবস্থান। A ও B দুটি স্থানে অবস্থানগত ভিন্নতার কারণে ঋতুর পার্থক্য সংঘটিত হবে। ২১ জুন সূর্য কর্কটক্রান্তি রেখার উপর তথা A অবস্থানে লম্বভাবে কিরণ ফেলতে থাকে। ফলে ২১ জুন উত্তর গোলার্ধে A অবস্থানে বড় দিন ও ছোট রাত হয়। দিন বড় হওয়ার কারণে ২১শে জুনের আগে ও পরে A অবস্থানে গ্রীষ্মকাল বিরাজ করে। কিন্তু এর দক্ষিণ দিকে B অবস্থানে অপেক্ষাকৃত ছোট দিন হয় এবং গ্রীষ্মের তীব্রতাও অপেক্ষাকৃত কম হয়। ২১শে মার্চ ও ২৩শে সেপ্টেম্বর সূর্য নিরক্ষরেখায় উপর লম্বভাবে কিরণ দেয়। তাই এই সময় পৃথিবীর সর্বত্র দিন ও রাত্রি সমান হয়। এই দুই সময়ে A অবস্থানে যথাক্রমে বসন্তকাল ও শরৎকাল বিরাজ করে। কিন্তু নিরক্ষরেখার B অবস্থানে শরৎ ও বসন্তের মতো মনোরম ঋতু বিরাজ করে না, সেখানে তাপমাত্রা অপেক্ষাকৃত তীব্র থাকে। সুতরাং, দেখা যায় অবস্থানগত পার্থক্যের কারণে A ও B স্থানে ঋতুর পার্থক্য দেখা যায়। আর B অবস্থানটি নিরক্ষরেখার উপর অবস্থিত হওয়ায় সেখানে সারাবছরই তাপমাত্রা অপেক্ষাকৃত অধিক থাকে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
A ও B স্থানের ঋতুর পার্থক্য হওয়ার কারণ বিশ্লেষণ করো।
উদ্দীপক

Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর