'ক' বিভাগের তথ্যগুলো সৃষ্টিকরণে পৃথিবীর কোন গতিকে বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' বিভাগের তথ্যগুলো সৃষ্টিকরণে পৃথিবীর আহ্নিক গতিকে বোঝানো হয়েছে। পৃথিবী তার নিজ মেরুদণ্ডের বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তন করে। পৃথিবীর এ আবর্তন গতিকে দৈনিক গতি বা আহ্নিক গতি বলে। এর ফলেই জোয়ার-ভাটা, বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। প্রতিদিন জোয়ার-ভাটা একই সময়ে হচ্ছে না। আজকে জোয়ার যে স্থানে যে সময়ে হচ্ছে পরের দিন সেই সময়ে না হয়ে তার ৫২ মিনিট পরে হচ্ছে। এই যে সময়ের ব্যবধান সেটা আহ্নিক গতির কারণেই হচ্ছে। আবার পৃথিবীর অভিগত গোলকের কারণে নিরক্ষরেখা থেকে উভয় মেরুর দিকে অক্ষরেখাগুলোর পরিধি ও পৃথিবীর আবর্তনের গতিবেগ ক্রমশ কমতে থাকে। এসব কারণে পৃথিবীর বায়ুপ্রবাহ বা সমুদ্রস্রোতের গতির দিক সরাসরি উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে না হয়ে উত্তর গোলার্ধে ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
'ক' বিভাগের তথ্যগুলো সৃষ্টিকরণে পৃথিবীর কোন গতিকে বোঝায়? ব্যাখ্যা কর।
উদ্দীপক

Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর