'Y [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কোনটি প্রাণী বসবাসের উপযুক্ত? তোমার মতামত দাও।
উত্তর: সারণির 'Y [গণিত] ও 'Z [গণিত] চিহ্নিত গ্রহ দুটি হলো যথাক্রমে শুক্র ও পৃথিবী। এ গ্রহ দুটির মধ্যে পৃথিবী গ্রহটি জীবের বসবাসের জন্য উপযোগী। সন্ধ্যাবেলা মেঘমুক্ত আকাশে জ্বলজ্বল করে জ্বলিতে তারাটি হলো শুক্র গ্রহ। গ্রহটি ঘন মেঘে ঢাকা থাকে। তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। এ গ্রহের বায়ুমণ্ডল কার্বন ডাইঅক্সাইডে তৈরি।এটি সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ এবং এখানে এসিড বৃষ্টি হয়। যা মানুষের বসবাসের উপযোগী নয়। অপরদিকে, পৃথিবী গ্রহের ব্যাস ১২,৬৬৭ কি.মি. এবং গ্রহটির একটি উপগ্রহ রয়েছে। এ গ্রহে বায়ুমণ্ডলের প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব আছে। সুতরাং পৃথিবী নামক গ্রহটি জীবের বসবাসের জন্য উপযোগী বলে আমি মনে করি।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
'Y ও 'Z চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কোনটি প্রাণী বসবাসের উপযুক্ত? তো…
উদ্দীপক

Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর