চিত্রে, 'A [গণিত] অবস্থানে পৃথিবীর দুই গোলার্ধে দিন রাত্রির দৈর্ঘ্য কীরূপ? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'A [গণিত] অবস্থানে উত্তর এ দক্ষিণ গোলার্ধে দিবা-রাত্রির দৈর্ঘ্য এক নয়। সূর্যকে প্রদক্ষিণের সময় পৃথিবী নিজ মেরুরেখায় ৬৬.৫° কোণে হেলে থাকে। এ অবস্থায় 'A [গণিত] অবস্থানে ২২ ডিসেম্বর সূর্য এমনভাবে কোণ করে থাকে তাতে দক্ষিণ গোলার্ধে সবচেয়ে বড় দিন এবং উত্তর গোলার্ধে সবচেয়ে ছোট দিন হয়। এ সময় সূর্য দক্ষিণায়নের শেষ সীমায় পৌঁছায় এবং মকরক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। অতঃপর দক্ষিণ গোলার্ধ থেকে সূর্য কিরণ ধীরে ধীরে সরতে থাকে। অর্থাৎ ২২ ডিসেম্বর তথা 'A [গণিত] অবস্থানটি মকরসংক্রান্তির নিকটবর্তী বলে দক্ষিণ গোলার্ধে এ সময় দিনের দৈর্ঘ্য বেশি এবং রাত ছোট। উত্তর গোলার্ধ এ সময় সূর্য থেকে দূরবর্তী বলে দিনের দৈর্ঘ্য ছোট ও রাত বড় হবে। উপরের আলোচনা থেকে স্পষ্ট যে, 'A [গণিত] অবস্থানে পৃথিবীর কোথাও দিবা-রাত্রির দৈর্ঘ্য এক হতে পারে না।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
চিত্রে, 'A অবস্থানে পৃথিবীর দুই গোলার্ধে দিন রাত্রির দৈর্ঘ্য কীরূপ…
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর