'B [গণিত] অবস্থানে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে কি একই ঋতু বিরাজ করে? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উত্তর: উদ্দীপকে 'B [গণিত] অবস্থানে উত্তর ও দক্ষিণ গোলার্ধে ২১ জুনে ঋতুগত পার্থক্য পরিলক্ষিত হবে। ২১ জুন সূর্য কর্কটক্রান্তির উপর লম্বভাবে কিরণ দেয়। এতে উত্তর গোলার্ধের বেশি অংশে সূর্যের আলো পড়ে। দিন বড় হয় বলে উত্তর গোলার্ধে সূর্যকিরণ বেশিক্ষণ ধরে পড়ে। এতে ভূপৃষ্ঠ উত্তপ্ত হওয়ার প্রচুর সময় পায়। ভূপৃষ্ঠ উত্তপ্ত হয়ে চারপাশের বায়ুকে উত্তপ্ত করে। রাত ছোট হওয়ার কারণে দিনের সঞ্চিত তাপের বিকিরণ কম হয়, ফলে উত্তর গোলার্ধে ২১ জুনের আগে পরে দেড় মাস গ্রীষ্মকালের আবহাওয়া বিরাজ করে। দক্ষিণ গোলার্ধে এ সময় বিপরীত অবস্থা বিরাজ করে। এ সময় সূর্য থেকে দূরে থাকার কারণে এ গোলার্ধে সূর্য কম সময় ধরে কিরণ দেয়। ফলে দিন ছোট হয় এবং রাত বড় হয়। দিনে ভূপৃষ্ঠ যতটুকু উত্তপ্ত হয়, রাতে তাপ বিকিরণের ফলে তা ঠান্ডা হয়ে যায়। দিনে ভূপৃষ্ঠ যতটুকু উত্তপ্ত হয়, রাতে তাপ বিকিরণের ফলে তা ঠান্ডা হয়ে যায়। ফলে শীতের আবহাওয়া বিরাজ করায় দক্ষিণ গোলার্ধে এ সময় শীতকাল। সুতরাং বলা যায়, ২১ জুন উত্তর গোলার্ধে 'B [গণিত] অবস্থানে গ্রীষ্মকাল এবং দক্ষিণ গোলার্ধে শীতকাল বিরাজ করে। অর্থাৎ, এ সময় গোলার্ধ দুটিতে ভিন্ন ঋতু বিরাজ করবে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
'B অবস্থানে পৃথিবীর উত্তর ও দক্ষিণ গোলার্ধে কি একই ঋতু বিরাজ করে? …
উদ্দীপক

Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর