শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে চিত্র-১ এর জ্যোতিষ্কটির বর্ণনা দাও।

উত্তর: চিত্র-১-এর জ্যোতিষ্কটি হলো ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে একপ্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। ধূমকেতু আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। এরা সূর্যের যত কাছাকাছি আসতে থাকে তত এর লেজ লম্বা হতে থাকে। এরা অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে বলে অনেক বছর পর পর এরা আবির্ভূত হয়। হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। এটি ২৪০ খ্রিষ্টপূর্ব অব্দ থেকে দেখা যায় এবং সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে। উদ্দীপকের চিত্র-১-এ একটি মাথা ও একটি লেজ রয়েছে। এটি দেখতে অনেকটা ঝাঁটার ন্যায়। যা ধূমকেতু জ্যোতিষ্কের সাথে সাদৃশ্য পাওয়া যায়। তাই বলা যায়, চিত্র-১ জ্যোতিষ্কটি ধূমকেতু।

SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল

উদ্দীপকে চিত্র-১ এর জ্যোতিষ্কটির বর্ণনা দাও।

উদ্দীপক

question image

Jessore · 2022

উত্তর

মহাকাশে গ্রহ, নক্ষত্র, ধূলিকণা, ধূমকেতু, বাষ্পকুণ্ডের বিশাল সমাবেশকে নক্ষত্রজগৎ বলে।

উত্তর

রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা মনে হয় কোনো নক্ষত্র যেন এইমাত্র খসে পড়ল। এ খসে পড়া নক্ষত্রের নাম উল্কা। মহাশুন্যে অজস্র জড়পিণ্ড ভেসে বেড়ায়। এই জড়পিণ্ডগুলো অভিকর্ষ বলের আকর্ষণে প্রচণ্ড গতিতে পৃথিবীর দিকে ছুটে আসে। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে ওঠে। ফলে এদের ছুটন্ত তারা বলে মনে হয়।

উত্তর

চিত্র-১-এর জ্যোতিষ্কটি হলো ধূমকেতু। মহাকাশে মাঝে মাঝে একপ্রকার জ্যোতিষ্কের আবির্ভাব ঘটে। এদের একটি মাথা ও একটি লেজ আছে। এসব জ্যোতিষ্ককে ধূমকেতু বলে। ধূমকেতু আকাশের এক অতি বিস্ময়কর জ্যোতিষ্ক। সৌরজগতের মধ্যে ধূমকেতুর বসবাস হলেও এরা কিছুদিনের জন্য উদয় হয়ে আবার অদৃশ্য হয়ে যায়। সূর্যের চারদিকে অনেক দূর দিয়ে এরা পরিক্রমণ করে। সূর্যের নিকটবর্তী হলে এদের দেখা যায়। এরা সূর্যের যত কাছাকাছি আসতে থাকে তত এর লেজ লম্বা হতে থাকে। এরা অনেক দীর্ঘ কক্ষপথে সূর্যকে পরিক্রমণ করে বলে অনেক বছর পর পর এরা আবির্ভূত হয়। হ্যালির ধূমকেতু প্রতি ৭৬ বছরে একবার দেখা যায়। এটি ২৪০ খ্রিষ্টপূর্ব অব্দ থেকে দেখা যায় এবং সর্বশেষ ১৯৮৬ সালে দেখা গেছে। উদ্দীপকের চিত্র-১-এ একটি মাথা ও একটি লেজ রয়েছে। এটি দেখতে অনেকটা ঝাঁটার ন্যায়। যা ধূমকেতু জ্যোতিষ্কের সাথে সাদৃশ্য পাওয়া যায়। তাই বলা যায়, চিত্র-১ জ্যোতিষ্কটি ধূমকেতু।

উত্তর

উদ্দীপকের চিত্র-২ এর 'A′A^{\prime} ও 'B′B^{\prime} দ্বারা বুধ গ্রহ ও মঙ্গল গ্রহকে চিহ্নিত করেছে। গ্রহটি একই রকম নয়। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার; এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। সুতরাং বুধ গ্রহে ৮৮ দিনে এক বছর হয়। এর মাধ্যাকর্ষণ বল এত কম যে, এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই বলে প্রাণীর কোনো অস্তিত্বও নেই। বুধের উপরিতল একদম চাঁদের মতো। ভূত্বক অসংখ্য গর্তে ভরা, এবড়ো-থেবড়ো। এখানে আছে অসংখ্য পাহাড় ও সমতলভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। অন্যদিকে, মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার, পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এ গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে, প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে। সুতরাং গ্রহ দুটির দূরত্ব, ব্যাস ও বায়ুমণ্ডল সহ অন্যান্য বিষয় থেকে বলা যায়, এদের বৈশিষ্ট্য একই রকম নয়; বরং সম্পূর্ণ ভিন্ন।
SSCভূগোল ও পরিবেশঅধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.অধিবর্ষ কী?

অধিবর্ষ কী?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.প্রতিপাদ স্থান কাকে বলে?

প্রতিপাদ স্থান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নীহারিকা বলতে কী বোঝ?

নীহারিকা বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের মধ্যে পার্থক্য লেখ।

পৃথিবীর আবর্তন ও পরিক্রমণের মধ্যে পার্থক্য লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.মহাবিশ্ব বলতে কী বোঝায়?

মহাবিশ্ব বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কী বোঝায়?

অধিবর্ষ বা লিপ ইয়ার বলতে কী বোঝায়?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.নক্ষত্র বলতে কী বোঝ?

নক্ষত্র বলতে কী বোঝ?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বার্ষিক গতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

বার্ষিক গতি বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ছায়াপথ কাকে বলে?

ছায়াপথ কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.সূর্যকে কেন নক্ষত্র বলা হয়- ব্যাখ্যা কর।

সূর্যকে কেন নক্ষত্র বলা হয়- ব্যাখ্যা কর।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.ঋতু পরিবর্তনের ২টি প্রভাব লেখ।

ঋতু পরিবর্তনের ২টি প্রভাব লেখ।

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.প্রতিপাদ স্থান কাকে বলে?

প্রতিপাদ স্থান কাকে বলে?

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।