উদ্দীপকে চিত্র-২ এর 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্য কী একই রকম? তোমার মতামত দাও।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এর 'A [গণিত] ও 'B [গণিত] দ্বারা বুধ গ্রহ ও মঙ্গল গ্রহকে চিহ্নিত করেছে। গ্রহটি একই রকম নয়। বুধ সৌরজগতের ক্ষুদ্রতম এবং সূর্যের নিকটতম গ্রহ। সূর্য থেকে এর গড় দূরত্ব ৫.৮ কোটি কিলোমিটার; এর ব্যাস ৪,৮৫০ কিলোমিটার। সূর্যের খুব কাছাকাছি থাকায় সূর্যের আলোর তীব্রতার কারণে সবসময় একে দেখা যায় না। সূর্যকে একবার প্রদক্ষিণ করে আসতে বুধের সময় লাগে ৮৮ দিন। সুতরাং বুধ গ্রহে ৮৮ দিনে এক বছর হয়। এর মাধ্যাকর্ষণ বল এত কম যে, এটি কোনো বায়ুমণ্ডল ধরে রাখতে পারে না। এখানে মেঘ, বৃষ্টি, বাতাস ও পানি নেই বলে প্রাণীর কোনো অস্তিত্বও নেই। বুধের উপরিতল একদম চাঁদের মতো। ভূত্বক অসংখ্য গর্তে ভরা, এবড়ো-থেবড়ো। এখানে আছে অসংখ্য পাহাড় ও সমতলভূমি। বুধের কোনো উপগ্রহ নেই। অন্যদিকে, মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার, পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এ গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে, প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে। সুতরাং গ্রহ দুটির দূরত্ব, ব্যাস ও বায়ুমণ্ডল সহ অন্যান্য বিষয় থেকে বলা যায়, এদের বৈশিষ্ট্য একই রকম নয়; বরং সম্পূর্ণ ভিন্ন।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
উদ্দীপকে চিত্র-২ এর 'A ও 'B দ্বারা চিহ্নিত গ্রহ দুটির বৈশিষ্ট্য ক…
উদ্দীপক

Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর