দৃশ্যকল্প-১ এ দৃশ্যমান ঋতুদ্বয় চিহ্নিতপূর্বক তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ আলোচিত দেশ দুটি হলো বাংলাদেশ ও অস্ট্রেলিয়া যেখানে দৃশ্যমান ঋতুদ্বয় যথাক্রমে শীতকাল ও গ্রীষ্মকাল। পৃথিবীর উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে দুটি ভিন্ন ঋতু বিরাজ করে। অর্থাৎ উত্তর গোলার্ধে যখন শীতকাল দক্ষিণ গোলার্ধে তখন গ্রীষ্মকাল বিরাজ করে। বাংলাদেশ উত্তর গোলার্ধে অবস্থিত বলে জানুয়ারি মাসের প্রথম দিকে শীতকাল বিরাজ করে এবং অস্ট্রেলিয়া দক্ষিণ গোলার্ধে অবস্থিত বলে ঐ একই সময়ে সেখানে গ্রীষ্মকাল বিরাজ করে। ২৩ সেপ্টেম্বরের পর দক্ষিণ গোলার্ধ সূর্যের দিকে হেলতে থাকে। দক্ষিণ মেরু যতই সূর্যের নিকটবর্তী হতে থাকে ততই দিন দীর্ঘ হতে থাকে। দক্ষিণ গোলার্ধ বেশিক্ষণ ধরে সূর্যকিরণ পায় এবং সূর্যরশ্মি মকরক্রান্তিতে লম্বভাবে পড়ে। এতে দক্ষিণ গোলার্ধের তাপমাত্রা বাড়ে। পক্ষান্তরে, উত্তর গোলার্ধ সূর্য থেকে সরে যেতে থাকায় দিন ছোট হতে থাকে। সূর্যকিরণ কর্কটক্রান্তিতে অল্প সময় ধরে পায়। ফলে এখানে তাপমাত্রা কমে। এ অবস্থায় ২২ ডিসেম্বরের পূর্ববর্তী দেড় মাস থেকে পরবর্তী দেড় মাস পর্যন্ত দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং উত্তর গোলার্ধে শীতকাল বিরাজ করে। উদ্দীপকের ঢাকার সামিরা জানুয়ারি মাসে অস্ট্রেলিয়া প্রবাসী বান্ধবী ঊর্মির সাথে কথা বলেন। তখন ঢাকায় শৈত্যপ্রবাহ চলছে। কারণ এসময় উত্তর গোলার্ধ সূর্য থেকে সরে যেতে থাকে। ফলে তাপমাত্রা কমে গিয়ে শৈত্যবায়ু প্রবাহিত হয়। বাংলাদেশ উত্তর গোলার্ধে হওয়ায় তখন শীতকাল বিরাজ করে। অস্ট্রেলিয়া বিপরীত গোলার্ধে হওয়ায় গ্রীষ্মকাল বিরাজ করে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ দৃশ্যমান ঋতুদ্বয় চিহ্নিতপূর্বক তুলনামূলক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2022
উত্তর
উত্তর