পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ কীভবে দিন রাত ও ঋতু পরিবর্তন ঘটায় তা ব্যাখ্যা কর।
উত্তর: পৃথিবী শুধু নিজ অক্ষকে কেন্দ্র করে ঘোরে না। নিজ অক্ষ বা মেরুরেখার উপরও আবর্তন করে। পৃথিবীর গতি দুই প্রকার। নিজ অক্ষের উপর একদিনে আবর্তন করাকে আহ্নিক গতি এবং কক্ষপথে এক বছরে সূর্যকে পরিক্রমণ করাকে বার্ষিক গতি বলে। পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ যেভাবে দিন রাত ও ঋতু পরিবর্তন ঘটায় তা নিম্নে ব্যাখ্যা করা হলো: পৃথিবী তার অক্ষের ওপর পশ্চিম থেকে পূর্বে প্রায় ২৪ ঘণ্টায় একবার সম্পূর্ণ আবর্তন করে। আবর্তন গতির ফলে, পৃথিবীর যে অংশ সূর্যের সামনে আসে সেখানে দিন হয় এবং যে অংশ বিপরীত দিকে থাকে সেখানে রাত হয়। পৃথিবী একটি নির্দিষ্ট উপবৃত্তাকার পথে ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড সূর্যকে পরিক্রমণ করে। এই পরিক্রমণকালে পৃথিবীর অক্ষ আপন মেরুরেখায় কক্ষপথের সঙ্গে ৬৬.৫° কোণে হেলে থাকে। এর ফলে বছরের বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন গোলার্ধ সূর্যের দিকে বেশি হেলে থাকে। যার কারণে সূর্যরশ্মি কোথাও লম্বভাবে, আবার কোথাও তির্যকভাবে পড়ে। সূর্যরশ্মির আপাত কোণের এই পরিবর্তনের ফলেই ঋতু পরিবর্তন ঘটে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
পৃথিবীর আবর্তন ও পরিক্রমণ কীভবে দিন রাত ও ঋতু পরিবর্তন ঘটায় তা ব্যা…
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর