পৃথিবীর অবস্থান মানবজীবনের জন্য কীভাবে অনুকূল তা বিশ্লেষণ কর।
উত্তর: পৃথিবীর অবস্থান মানবজীবনের জন্য যেভাবে অনুকূল নিচে তা বিশ্লেষণ করা হলো: পৃথিবী আমাদের বাসভূমি। এটি সূর্যের তৃতীয় নিকটতম গ্রহণ সূর্য থেকে পৃথিবীর গড় দূরত্ব ১৫ কোটি কিলোমিটার। পৃথিবী একমাত্র গ্রহ যার বায়ুমণ্ডলে প্রয়োজনীয় অক্সিজেন, নাইট্রোজেন ও তাপমাত্রা রয়েছে যা উদ্ভিদ ও জীবজন্তু বসবাসের উপযোগী। সৌরজগতের গ্রহগুলোর মধ্যে একমাত্র পৃথিবীতেই প্রাণের অস্তিত্ব রয়েছে। 'পৃথিবী সূর্য থেকে এমন দূরত্বে অবস্থিত, যা একে বাসযোগ্য অঞ্চলে রাখে। পৃথিবীর বেশিরভাগ অংশ তরল জল দ্বারা আবৃত, যা জীবনের উৎপত্তির জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। পৃথিবীর বায়ুমণ্ডল ক্ষতিকারক সৌর বিকিরণ এবং উল্কাপাত থেকে আমাদের রক্ষা করে, যা অন্যান্য গ্রহে জীবনধারণকে অসম্ভব করে তোলে।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
পৃথিবীর অবস্থান মানবজীবনের জন্য কীভাবে অনুকূল তা বিশ্লেষণ কর।
উদ্দীপক
উত্তর
উত্তর
উত্তর
উত্তর