চিত্রে 'B [গণিত] ও 'D [গণিত] চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কী কী মিল বা অমিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্রের 'B [গণিত] চিহ্নিত গ্রহটি হলো শুক্র এবং 'D [গণিত] চিহ্নিত গ্রহটি হলো মঙ্গল। শুক্র গ্রহকে ভোরের আকাশে শুকতারা এবং সন্ধ্যার আকাশে সন্ধ্যাতারা হিসেবে দেখা যায়। শুকতারা বা সন্ধ্যাতারা আসলে কোনো তারা নয়। নক্ষত্রের মতো জ্বলজ্বল করে বলেই আমরা একে ভুল করে তারা বলি। শুক্র গ্রহটি ঘন মেঘে ঢাকা। তাই এর উপরিভাগ থেকে সূর্যকে কখনোই দেখা যায় না। শুক্রের মেঘাচ্ছন্ন বায়ুমণ্ডল। প্রধানত কার্বন ডাইঅক্সাইডের তৈরি। শুক্র সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল ও সবচেয়ে উত্তপ্ত গ্রহ। সূর্য থেকে শুক্র গ্রহের দূরত্ব ১০.৮ কোটি কিলোমিটার। এর দিন ও রাতের মধ্যে আলোর বিশেষ কোনো তারতম্য হয় না। এখানে অম্লতাযুক্ত বৃষ্টি বা এসিড বৃষ্টি হয়। শুক্রের ব্যাস ১২,১০৪ কিলোমিটার। সূর্যকে ঘুরে আসতে শুক্রের সময় লাগে ২২৫ দিন। সুতরাং শুক্রে ২২৫ দিনে এক বছর। শুক্রের কোনো উপগ্রহ নেই। এ গ্রহ এদের নিজ অক্ষের উপর পূর্ব থেকে পশ্চিমে পাক খায়। মঙ্গল পৃথিবীর নিকটতম প্রতিবেশী। বছরের অধিকাংশ সময় একে দেখা যায়। খালি চোখে মঙ্গল গ্রহকে লালচে দেখায়। সূর্য থেকে এর গড় দূরত্ব ২২.৮ কোটি কিলোমিটার। এর ব্যাস ৬,৭৮৭ কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের প্রায় অর্ধেক। এ গ্রহে দিনরাত্রির পরিমাণ পৃথিবীর প্রায় সমান। সূর্যের চারদিকে একবার ঘুরতে মঙ্গলের সময় লাগে ৬৮৭ দিন। মঙ্গল গ্রহের উপরিভাগে রয়েছে গিরিখাত ও আগ্নেয়গিরি। এ গ্রহে অক্সিজেন ও পানির পরিমাণ খুবই কম এবং কার্বন-ডাইঅক্সাইডের পরিমাণ এত বেশি যে, প্রাণীর অস্তিত্ব থাকা সম্ভব নয়। মঙ্গলে ফোবস ও ডিমোস নামে দুটি উপগ্রহ রয়েছে। শুক্র এবং মঙ্গল গ্রহের মিল হলো উভয়ই অভ্যন্তরীণ গ্রহ অর্থাৎ তাদের গঠন প্রধানত শিলা এবং ঋতু দ্বারা গঠিত। উভয়ের পৃষ্ঠেই আগ্নেয়গিরি দেখা যায়, উভয়েরই একটি বায়ুমণ্ডল আছে। শুক্র এবং মঙ্গল গ্রহের অমিল হলো তাদের বায়ুমণ্ডলীয় অবস্থা, তাপমাত্রা এবং উপগ্রহের সংখ্যায়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
চিত্রে 'B ও 'D চিহ্নিত গ্রহ দুটির মধ্যে কী কী মিল বা অমিল রয়েছে? …
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর