'ছক-ক' এ নির্দেশিত গতি উদ্ভিদ ও প্রাণিজগতের জন্য অত্যাবশ্যকীয়- বিশ্লেষণ কর।
উত্তর: 'ছক-ক' তে নির্দেশিত আহ্নিক গতি উদ্ভিদ ও প্রাণিজগৎ এর জন্য অত্যাবশ্যকীয়। নিচে এর বিশ্লেষণ করা হলো- পৃথিবীর আবর্তনের কারণেই পৃথিবীর সব জায়গায় পর্যায়ক্রমে সূর্যালোক পড়ে এবং দিনরাত্রি হয়। উদ্ভিদ ও প্রাণীর জন্য সূর্যালোকই বেশি প্রয়োজন। দিনের বেলায় সূর্যালোক থেকে শক্তি সঞ্চয় করে এবং রাতে ঐ শক্তি নিজেদের শারীরবৃত্তীয় কাজে লাগায়। কোনো প্রাণী দিনে আবার কোনো প্রাণী রাতে খাদ্য সংগ্রহ করে। পৃথিবীর আবর্তন গতির ফলে দিনরাত্রি সংঘটিত হয় তার উপরই উদ্ভিদ ও প্রাণিজগতের নিয়মশৃঙ্খলা অনেকখানি নির্ভর করে। পৃথিবীতে দিন রাত্রি না থাকলে কোন জীব ও উদ্ভিদের টিকে থাকা সম্ভব হতো না। অতএব, উপরিউক্ত আলোচনা থেকে বলতে পারি আহ্নিক গতি উদ্ভিদ ও প্রাণিজগৎ এর জন্য অত্যাবশ্যকীয়।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
'ছক-ক' এ নির্দেশিত গতি উদ্ভিদ ও প্রাণিজগতের জন্য অত্যাবশ্যকীয়- বিশ্…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর