চিত্রের 'R [গণিত] ও 'S [গণিত] দ্বারা চিহ্নিত রেখা দুটির মধ্যে কোনটি দৈনন্দিন জীবনের জন্য অধিক গুরুত্বপূর্ণ বলে তুমি মনে কর? যুক্তিসহ বিশ্লেষণ কর।
উত্তর: চিত্রে 'R [গণিত] এবং 'S [গণিত] রেখাদ্বয় হলো নিরক্ষরেখা ও আন্তর্জাতিক তারিখ রেখা। নিরক্ষরেখা পৃথিবীর কোনো স্থানের অবস্থান নির্ণয়ে ব্যবহার হলেও প্রাত্যহিক জীবনে এর কোনো গুরুত্ব নেই। প্রশান্ত মহাসাগরের উপর মানচিত্রে ১৮০º দ্রাঘিমারেখাকে অনুসরণ করে যে রেখা কল্পনা করা হয় তাই আন্তর্জাতিক তারিখ রেখা। আমরা জানি, ১৮০ºপূর্ব ও ১৮০º পশ্চিম একই স্থান। তবে এখানে সময়ের পার্থক্য হয়ে যাচ্ছে ২৪ ঘণ্টা এবং তারিখও হয়ে যাচ্ছে দুই রকম। এই অসুবিধা দূর করার জন্য পৃথিবীর মানচিত্রে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে ১৮০º দ্রাঘিমা অনুসরণ করে আন্তর্জাতিক তারিখ রেখা প্রবর্তন করা হয়েছে। আন্তর্জাতিক তারিখ রেখাকে কোথাও কোথাও বাঁকিয়ে দেওয়া হয়েছে। কারণ এ রেখাকে ১৮০º দ্রাঘিমারেখা অনুসরণ করে প্রশান্ত মহাসাগরের উপর দিয়ে টানা হলেও সাইবেরিয়ায় উত্তর-পূর্বাংশ এবং অ্যালিউসিয়ান, ফিজি এবং চ্যাথাম দ্বীপপুঞ্জের স্থলভাগকে এড়িয়ে চলার জন্য এই রেখাটিকে অ্যালিউসিয়ান দ্বীপপুঞ্জের কাছে এবং ফিজি 'ও চ্যাথাম দ্বীপপুঞ্জে ১১º পূর্ব দিয়ে বেঁকে এবং বেরিং প্রণালিতে ১২º পূর্বে বেঁকে শুধু পানির উপর দিয়ে টানা হয়েছে। তা না হলে স্থানীয় অধিবাসীদের বার নির্ণয় করতে অসুবিধা হতো। কারণ একই স্থানের মধ্যেই সময় এবং বার দুই রকম হতো। তাই এ রেখাটি আন্তর্জাতিক পরিবহন তথা জাহাজ ও বিমান চালনার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তাই বলা যায়, মানবজীবনে উভয় রেখায় গুরুত্ব থাকলেও সার্বিক বিবেচনায় আন্তর্জাতিক তারিখ রেখাই অধিক গুরুত্বপূর্ণ।
SSC ভূগোল ও পরিবেশ অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · ভূগোল ও পরিবেশ · অধ্যায়-২ : মহাবিশ্ব ও আমাদের পৃথিবী · সৃজনশীল
চিত্রের 'R ও 'S দ্বারা চিহ্নিত রেখা দুটির মধ্যে কোনটি দৈনন্দিন জী…
উদ্দীপক

উত্তর
উত্তর
উত্তর
উত্তর